কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) উপর আসিয়াছে। সীরাতে নবী ও সাহাবা (রাঃ)দের জীবনীর প্রতি উত্তরাধিকারী হিসেবে পিতার ন্যায়. চরম আগ্রহও লাভ করিয়াছেন। অতএব দাওয়াতের কাজে অত্যন্ত ব্যস্ততা সত্বেও সীরাত ও সাহাবা (রাঃ)দের জীবনীর উপর লেখা বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবাদীর অধ্যয়নও নিয়মিত চলিতেছিল। আমার জানা মতে হযরত মাওলানা ইউসুফ সাহেব (রহঃ)এর ন্যায় সাহাবা (রাঃ)দের জীবনীর উপর গভীর জ্ঞান ও এই ব্যাপারে তাঁহার ন্যায় স্মৃতিশক্তিসম্পন্ন, তাহাদের জীবনী হইতে প্রমাণাদী পেশ করিতে সক্ষম, বয়ানে ও আলোচনায় আংটিতে পাথর বসানোর ন্যায় সাহাবাদের ঘটনাবলী উপস্থাপনের অনুপম দক্ষতা এবং তাঁহার ন্যায় প্রশস্ত জ্ঞানের অধিকারী ও সূক্ষ্ম্দৃষ্টিসম্পন্ন আলেম আমি আর দেখি নাই। এই সকল সত্য ঘটনাবলীই তাঁহার বক্তব্যের প্রাণশক্তি ও শ্রোতার মনে মন্ত্রবৎ প্রভাব সৃষ্টির উপকরণ ছিল। আল্লাহর রাহে গমনকারী জামাতকে বড় বড় কোরবানী ও আত্মত্যাগ, আল্লাহর রাহে কষ্ট-ক্লেশ সহ্য করিবার জন্য উদ্বৃদ্ধ করিতে এই সকল ঘটনাবলীই তাঁহার একমাত্র হাতিয়ার ছিল। তাঁহার যুগে দাওয়াত ও তাবলীগের কাজ হিন্দুস্থান ছাড়িয়া অপরাপর ইসলামী দেশগুলি সহ ইউরোপ, আমেরিকা, জাপান ও ভারত মহাসাগরীয় দ্বীপগুলিতে ছড়াইয়া পড়িয়াছিল। সুতরাং দাওয়াতের কাজে নিয়োজিত লোকজন এবং এতৎদ্দেশ্যে যাহারা বাহিরে সফর করিবেন তাঁহাদের সকলের জন্য এমন একখানা বড় ধরণের কিতাবের প্রয়োজন আলোড়ন সৃষ্টি হয়, দাওয়াতের কাজে আনুগত্য ও জান-মাল উৎসর্গ করিবার আগ্রহ পুনঃ সজাগ হইয়া উঠে, হিজরত-নসরত, আমলের শওক-আগ্রহ ও উত্তম চরিত্র অর্জনের পথে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। এই সকল ঘটনাবলী পাঠকালে বা শ্রবণকালে উহার ভিতর নিজেকে এমনভাবে হারাইয়া ফেলে যেমন ছোটখাট নদী সাগর বক্ষে নিজেকে হারাইয়া ফেলে এবং যেমন গগনচুম্বী পাহাড়ের পাদদেশে দীর্ঘকায় ব্যক্তি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।