কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৯০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে, তাহার মাথার উপর চাবুক ভাঙ্গিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, তুমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর অনুসারী হইয়াছ ! অথচ তুমি দেখিতেছ, তিনি আপন কাওযমের বিরুদ্ধাচারণ করিতেছেন এবং কাওমের মা'বুদগুলি ও তাহাদের মৃত বাপ-দাদাদেরকে দোষারোপ করিতেছেন। হযরত খালেদ (রাঃ) পিতার জবাবে বলিলেন, খোদার কসম, তিনি সত্য কথা বলিয়াছেন এবং আমি তাঁহার অনুসরণ করিয়াছি। পিতা আবু উঁহাইহা ইহা শুনিয়া আরো রাগান্বিত হইলেন এবং কটুকথা বলিলেন ও গালি- গালাজ করিলেন। তারপর বলিলেন, ওরে কমীনা, যেখানে ইচ্ছা চলিয়া যা, আমি তোর খানাপিনা বন্ধ করিয়া দিব। তিনি বলিলেন, আপনি যদি বাঁচিয়া থাকার মত রিযিক দান করিবেন। তারপর তাঁহাকে ঘর হইতে বাহির করিয়া দিলেন এবং অন্যান্য পুত্রদিগকে বলিয়া দিলেন যে, তোমাদের কেহ তাহার সহিত কথা বলিবে না। অন্যথায় তাহার সহিতও আমি এইরূপ ব্যবহার করিব। হযরত খালেদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা তাঁহার খেদমতে লাগিয়া থাকিতেন ও তাঁহার সাথে সাথে থাকিতেন। অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে,হযরত খালেদ (রাঃ) ইসলাম গ্রহণের পর মক্কার আশে পাশে কোথাও পিতা হইতে আত্মুগোপন করিয়া রহিলেন। তারপর যখন সাহাবায়ে কেরাম (রাঃ) হাবশার দিকে দ্বিতীয় বার হিজ্ঞরত করিলেন, তখন তিনিই সর্বপ্রথম হিজরত করিলেন। হযরত খালেদ ইবনে সাঈদ (রাঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, (তাহার পিতা) সাঈদ ইবনে আস ইবনে উমাইয়া যখন অসুস্থ হইল তখন বলিল, আল্লাহ তায়ালা যদি আমাকে এই রোগ হইতে সুস্থ করেন তবে মন্ধার যমীনে ইবনে আবি কাবশা (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর খোদার এবাদত কখনও হইতে দিব না। হযরত খালেদ (রাঃ) সেই সময় দোয়া করিলেন, আয় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।