হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৮৯ রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন এবং বলিলেন, হে মুহাম্মাদ, আপনি কিসের দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি যাঁহার কোন অংশীদার নাই, আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁহার বান্দা ও রাসূল । আর এই দাওয়াত দিতেছি যে, তুমি যে পাথরের পূজা করিতেছ উহা ছাড়িয়া দাও, কারণ উহা না কিছু শুনিতে পায়, না কোন ক্ষতি করিতে পারে, আর না দেখিতে পায়, না কোন উপকার করিতে পারে। আর না সে বুঝিতে পারে যে, কে তাহার পূজ্জা করিল, কে করিল না। হযরত খালেদ (রাঃ) বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নাই এবং সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। ইসলাম গ্রহণের পর হযরত খালেদ (রাঃ) আত্মৃগোপন করিয়া রহিলেন। তাহার পিতা-পুত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে জানিতে পারিয়া তাহাকে তালাশ করিতে লোক পাঠাইলেন। হযরত খালেদ (রাঃ)কে পিতার সামনে হাজির করা হইল। পিতা তাহাকে খুব শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে, তাহার মাথার উপর চাবুক ভাঙ্গিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, খোদার কসম, তোমার খানাপিনা বন্ধ করিয়া দিব। হযরত খালেদ (রাঃ) বলিলেন, আপনি যদি আমার খানাপিনা বন্ধ করিয়া দেন তবে নিশ্চয় বলিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়িয়া থাকিতেন ও তাঁহার সাথে সাথে থাকিতেন। (বিদায়াহ) অপর রেওয়ায়াতে উক্ত ঘটনা এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত খালেদ (রাঃ)এর পিতা তাহার অন্যান্য পুত্রদিগকে ও গোলাম রাফে’কে তাঁহার খোঁজে পাঠাইলেন। তাহারা তাহাকে পিতা আবু উহাইহার নিকট ধরিয়া আনিলে তিনি তাঁহাকে খুব ধমকাইলেন ও শাসাইলেন এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।