৮৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) করিলাম। আমি কি এখন আপনার সহিত অবস্থান করিব, না আমাকে অন্য কোন আদেশ করিবেন? তিনি বলিলেন, তুমি ত দেখিতে পাইতেছ যে, আমি যাহা লইয়া আসিয়াছি লোকেরা তাহা পছন্দ করিতেছে না। সুতরাং তুমি (এখন) তোমার পরিবারের নিকট অবস্থান কর। যখন শুনিবে, আমি আমার হিজরতের স্থানে পৌছিয়া গিয়াছি তখন আমার নিকট চলিয়া আসিবে। (আহমদ) হযরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস (রাঃ)কে দাওয়াত প্ৰদান মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, হযরত খালেদ ইবনে সাঈদ (রাঃ) ইসলামের প্রারস্তিককালেই মুসলমান হইয়াছিলেন। তিনি তাঁহার ভাইদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তাঁহার ইসলামের সূচনা এইভাবে হইয়াছিল যে, তিনি স্বপ্নে দেখিলেন যে, তাঁহাকে এক অগনিকুণ্ডের মিনারায় দাঁড় করানো হইয়াছে। অতঃপর তিনি সেই অগ্নিকুণ্ডের প্রশস্ততা সম্পর্কে বর্ণনা করিতে যাইয়া বলিলেন, এমন বিরাট অগ্নিকুণ্ড যে, উহার প্রশস্ততা আল্লাহই ভাল জানেন। তারপর দেখিলেন, তাহার পিতা তাহাকে সেই অগ্নিকুণ্ডের ভিতর ধাক্কা দিয়া ফেলিতে চাহিতেছেন। আর দেখিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোমর ধরিয়া রাখিয়াছেন যেন তিনি না পড়েন। এই স্বপন দেখিয়া ভয়ে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল এবং মনে মনে বলিলেন, খোদার কসম, ইহা নিশ্চয় সত্য স্বপ্ু। অতঃপর হযরত আবু বকর (রাঃ)এর সহিত দেখা হইলে তাঁহার নিকট এই স্বগু ব্যক্ত করিলেন। তিনি বলিলেন, আল্লাহ তায়ালায় তোমার মঙ্গল চাহিতেছেন। ইনি আল্লাহর রাসূল, তুমি. তাঁহার অনুসরণ কর। তোমার স্বপ্নের ব্যাখ্যা ইহাই যে, তুমি অতিসত্বর তাঁহার অনুসারী হইবে এবং ইসলামে দাখেল হইবে। আর ইসলামই তোমাকে সেই অগ্নিকুণ্ড হইতে বাঁচাইবে। তোমার পিতা সেই অগ্নিকূণ্ডে যাইয়া পড়িবে। সুতরাৎ তিনি আজইয়াদ নামক স্থানে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।