কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ৮৭ আমর (রাঃ) বলেন, আমি ইসলাম গ্রহণ পূর্বক বাড়িতে ফিরিয়া আসিলাম। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদীনায় চলিয়া গেলেন। আমি খবরাখবর সংগ্রহ করিতে থাকিলাম। ইতিমধ্যে ইয়াসরাব অর্থাৎ মদীনা হইতে এক কাফেলা আগমন করিল। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, মক্কা হইতে যে মক্কী লোকটি তোমাদের নিকট আগমন করিয়াছেন, তাঁহার কি খবর? তাহারা বলিল, তাঁহার কাওম তাঁহাকে কতল করিবার এরাদা করিয়াছিল, কিন্ত পারে নাই। তাঁহার ও কাওমের মাঝে আল্লাহ তায়ালার সাহায্য ঝকুঁকিতেছে দেখিয়া আসিয়াছি। হযরত আমর (রাঃ) বলেন, (এই খবর উঠিলাম। আমি তাঁহার নিকট উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে চিনিতে পারিয়াছেন কি? তিনি বলিলেন, হাঁ, মঙ্ধায় আমার নিকট আসিয়াছিলে, তুমি সেই ব্যক্তি নও কি? আমি বলিলাম, জ্বি হা। তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি জানিনা এমন যাহা কিছু আল্লাহ তায়ালা আপনাকে শিক্ষা দিয়াছেন তাহা হইতে আমাকে শিক্ষা দান করুন। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। আবু উমামাহ (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আমর ইবনে আবাসাহ (রাঃ) বলিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তায়ালা আপনাকে কি দিয়া প্রেরণ করিয়াছেন? তিনি বলিলেন, আল্লাহ তায়ালা আমাকে এই পয়গাম দিয়া প্রেরণ করিয়াছেন যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়, পরস্পর রক্তপাত বন্ধ করা হয়, পথঘাট নিরাপদ করা হয়, মূর্তিসমূহ ভাঙ্গিয়া ফেলা হয় এবং এক আল্লাহর এবাদত করা হয়, তাঁহার সহিত কাহাকেও অংশীদার করা না হয়। আমি বলিলাম, তিনি অতি উত্তম পয়গাম দিয়া আপনাকে প্রেরণ করিয়াছেন? আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে, আমি আপনার প্রতি ঈমান আনিলাম এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।