কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) be কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা হয় উহাদের সহিত সম্পর্ক ছিন্ন কর। সুতরাং হযরত আলী (রাঃ) তাহাই করিলেন এবং ইসলাম গ্রহণ আলাইহি ওয়াসাল্লামের নিকট গোপনে আসা যাওয়া করিতেন এবং নিজের ইসলাম গ্রহণকে গোপন রাখিলেন, প্রকাশ করিলেন না। হাববাহ ওরানী (রহঃ) বলেন, আমি হযরত আলী (রাঃ)কে একবার মিম্বারে বসিয়া এত অধিক হাসিতে দেখিয়াছি যে, এরূপ আর কখনও দেখি নাই। হাসির দরুণ তাঁহার সম্মুখের দাঁতগুলি প্রকাশ হইয়া গিয়াছিল। অতঃপর তিনি (হাসির কারণ স্বরূপ) বলিলেন, আবু তালেবের কথা আমার মনে পড়িয়া গিয়াছিল। একদিন আমি ‘বাতনে নাখলা’ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামায পড়িতেছিলাম। এমন সময় আবু তালেব সেখানে উপস্থিত হইয়া আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বলিলেন, তোমরা যাহা করিতেছ উহাতে কোন অসুবিধা নাই, তবে (সেজদার সময়) আপন নিতম্বদ্ধয় উপরে উঠানো আমার দ্বারা কখনও সম্ভব হইবে না। হযরত আলী (রাঃ) পিতার কথায় আশ্চর্য হইয়া হাসিলেন। তারপর বলিলেন, আয় আল্লাহ, আপনার নবী ব্যতীত এই উস্মাতের কোন বান্দা আমার পূর্বে আপনার এবাদত করিয়াছে বলিয়া আমার জানা নাই। এই কথা তিনি তিনবার পুনরাবৃত্তি করিয়া বলিলেন, অন্যান্য লোকদের অপেক্ষা সাত বৎসর পূর্বে আমি নামায পড়িতে আরম্ভ করিয়াছি। (আহমাদ, আবু ইয়ালা) হযরত আমর ইবনে আবাসাহ (রাঃ)কে দাওয়াত প্ৰদান শাদ্দাদ ইবনে আবদুল্লাহ বলেন, আবু উমামাহ (রহঃ) হযরত আমর ইবনে আবাসাহ (রাঃ)কে বলিলেন, হে আমর ইবনে আবাসাহ, আপনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।