৮৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) পিছন বাহির হইয়া তাঁহার নিকট পৌঁছিয়া গেলাম এবং ইসলাম গ্রহণ করিলাম (ইস্তিআব) হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ)কে দাওয়াত প্ৰদান ইবনে ইসহাক (রহঃ) বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদীজা (রাঃ) নামায পড়িতেছিলেন। এমন সময় হযরত আলী (রাঃ) সেখানে আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ, ইহা কি? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ‘ইহা আল্লাহর দ্বীন যাহা তিনি নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং উহা প্রচার করিবার জন্য আপন রাসূলগণকে পাঠাইয়াছেন। আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাঁহার কোন অংশীদার নাই ; তাঁহার এবাদত কর ও লা-ত, ওয্যার এবাদতকে অস্বীকার কর।’ হযরত আলী (রাঃ) বলিলেন, ইহা এমন একটি বিষয় যাহা আমি আজকের পূর্বে কখনও শুনি নাই। সুতরাং আমি আবু তালেবকে জিজ্ঞাসা না করিয়া কোন সিদ্ধান্ত লইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পছন্দ করিলেন না যে, যাক। অতএব তিনি বলিলেন, হে আলী, যদি তুমি ইসলাম গ্রহণ না কর তবে গোপন রাখ। হযরত আলী (রাঃ) এই অবস্থায় সেই রাত্র কাটাইলেন। অতঃপর আল্লাহ তায়ালা তাহার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ ঢালিয়া দিলেন। তিনি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, হে মুহাম্মাদ, গতকল্য আমাকে কি বলিয়াছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নাই, তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই ; আর লা-ত ও ওষ্যাকে অস্বীকার কর এবং যেসব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।