৮২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) সুতরাং আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হযরত ওমর (রাঃ)এর পক্ষে কবুল করিলেন। আল্লাহ তায়ালা তাঁহার দ্বারা ইসলামের বুনিয়াদকে মজবুত ও মূর্তিপূজার মহলকে ধ্বংস করিলেন। হযরত সাওবান (রাঃ) হইতে বর্ণিত একটি হাদীস সাহাবাদের আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার বর্ণনায় সামনে আসিতেছে। উক্ত হাদীসে হযরত ওমর (রাঃ)এর বোন হযরত ফাতেমা (রাঃ) ও তাঁহার স্বামী হযরত সাঈদ ইবনে যায়েদ (রাঃ)এর কষ্ট সহ্য করার ঘটনা বর্ণনা করা হইয়াছে। উক্ত ঘটনায় ইহাও বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)এর দুই বাহু ধরিয়া নাড়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কি চাও? কেন আসিয়াছ? হযরত ওমর রাঃ) বলিলেন, আপনি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন তাহা আমার নিকট পেশ করুন। তিনি বলিলেন, তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই এবং এই কথার সাক্ষ্য দিবে যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁহার বান্দা ও রাসূল। হযরত ওমর (রাঃ) সেখানেই ইসলাম গ্রহণ করিলেন এবং বলিলেন, বাহিরে চলুন। অর্থাৎ বাহির হইয়া প্রকাশ্যে দাওয়াত দিন। অপর রেওয়ায়াতে আছে, হযরত আসলাম (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) আমাদিগকে বলিলেন, তোমরা কি চাও যে, আমি আমার ইসলাম গ্রহণের প্রাথমিক ঘটনা তোমাদের নিকট বর্ণনা করি? আমরা আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। তিনি বলেন, তারপর একদিন আমি সাফা পাহাড়ের নিকট একটি ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া বসিলাম। তিনি হইয়া যাও! আয় আল্লাহ, তাহাকে হেদায়াত দান করুন। হযরত ওমর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।