কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৮১ কোনরূপ ইতস্ততঃ করিয়াছেন। ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত উপরোক্ত রেওয়ায়াতে ‘হাঁ-না কিছুই বলিলেন না’ যে কথাটি বলা হইয়াছে তাহা ঠিক নহে। কারণ ইবনে ইসহাক ও অন্যান্য বর্ণনাকারীগণ সকলেই উল্লেখ করিয়াছেন যে, হযরত আবু বকর (রাঃ) নবুওয়াত প্রাপ্তির পূর্ব হইতেই রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি তাঁহার সততা, আমানতদারী ও উত্তম স্বভাব_চরিত্র সম্পর্কে পূর্ব হইতে অবগত ছিলেন। এরূপ ব্যক্তি ত মানুষের সম্পর্কেই মিথ্যা বলিতে পারে না, আল্লাহর সম্পর্কে কিরূপে মিথ্যা বলিবে! অতএব তাঁহার শুধুমাত্র এই কথার উপর যে, ‘আল্লাহ তায়ালা তাঁহাকে বলিয়া মানিয়া লইলেন। কোনরূপ ইতস্তৃতঃ বা দেরী করিলেন না। বোখারী শরীফে হযরত আবু দারদা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একবার হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)এর মধ্যে কোন বিষয় লইয়া বিবাদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তায়ালা যখন আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন সত্য বলিয়াছে এবং সে আপন জান-মাল দ্বারা আমার সাহায্য করিয়াছে। সুতরাং তোমরা আমার জন্য আমার সঙ্গীকে ছাড়িয়া দিবে কি? তিনি এই কথা দুইবার বলিয়াছেন। অতএব ইহার পর আর কেহ তাহাকে কখনও কষ্ট দেয় নাই। এই হাদীস হযরত আবু বকর (রাঃ)এর প্রথম মুসলমান হইবার পক্ষে স্পষ্ট প্রমাণ বহন করে ।(বিদায়াহ) হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)কে ইসলামের দাওয়াত প্রদান হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হেশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।