হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) আত্মশুদ্ধি ও সংশোধনের ব্যাপারে এই মহামূল্যবান রত্বভাণ্ডারের গুরুত্ব ও অন্তরের উপর কার্যকর ক্রিয়াসাধন ক্ষমতায় উহার সঠিক মূল্যমান সম্পর্কে বর্তমান যুগে যিনি সর্বপ্রথম যথাযথ উপলব্ধি করিতে পারিয়াছেন, তিনি হইলেন আল্লাহ্র পথে সুপ্রসিদ্ধ দাওয়াত প্রদানকারী যুগশ্রেষ্ঠ সংস্কারক শায়েখ মুহাম্মাদ ইলিয়াস কান্দেহ্লভী (রহঃ) । তিনি হিম্মত ও সাহসিকতার সহিত সাহাবা (রাঃ)দের জীবনী অধ্যয়নে গভীরভাবে মনোনিবেশ করিলেন। সীরাতে নবী ও সাহাবা (রাঃ)দের জীবনাদর্শের প্রতি আমি তাঁহার অত্যাধিক আগ্রহ লক্ষ্য করিয়াছি। আপন ছাত্র, ভক্তবৃন্দ বা সঙ্গীদের সহিত আলাপ-আলোচনায় এই সকল ঘটনাবলীরই আলোচনা করিতেন। প্রত্যহ রাত্রিবেলায় হযরত মাওলানা ইউসুফ সাহেব (রহঃ) এই সকল ঘটনাবলী পড়িয়া শুনাইতেন। স্বয়ং হযরত মওলানা ইলিয়াস সাহেব (রহঃ) অত্যন্ত আগ্রহ ও ভক্তিভরে মনোযোগ সহকারে তাহা শ্রবণ করিতেন। তাঁহার একান্ত ইচ্ছা ছিল যে, এই সকল ঘটনাবলী সর্বত্র প্রচার সাহেব (রহঃ) উর্দু ভাষায় হেকায়াতে সাহাবা নামক সাহাবা (রাঃ)দের ঘটনাবলী সম্বলিত একখানা মধ্যম ধরণের কিতাব সংকলন করেন। হযরত মওলানা ইলিয়াস সাহেব (রহঃ) এই কিতাব দেখিয়া যার পর নাই আনন্দিত হইলেন। এবং যাহারা তাবলিগের কাজ করিবেন বা দাওয়াতের কাজে বাহির হইবেন তাঁহাদের জন্য উক্ত কিতাব পাঠ করা অত্যাবশ্যকীয় করিয়া দিয়াছিলেন। সেহেতু বর্তমানেও তাহা দাওয়াতের মেহনতকারীদের পাঠ্যসুচীর অন্তর্ভুক্ত রহিয়াছে। দ্বীনি সমাজেও উহার ন্যায় খুব কম কিতাবই এরূপ সমাদৃত হইয়াছে বা জনপ্রিয়তা অর্জন করিতে পারিয়াছে। হযরত মাওলানা ইলিয়াস ছাহেব (রহঃ)এর ওফাতের পর হযরত মাওলানা ইউসুফ সাহেব (রহঃ) মহান পিতার যোগ্য উত্তরাধিকারী ও তাঁহার স্থলাভিসিক্ত হইয়াছেন। দাওয়াতের কাজে'র গুরুদায়িত্ব তাঁহার www.eelm.weebly.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.