কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৮০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) (রাঃ)এর নিকট গেলেন এবং তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। পরদিন তিনি হযরত ওসমান ইবনে মাযউন,আবু ওবায়দাহ ইবনে জাররাহ, আবদুর রহমান ইবনে আওফ, আবু সালামা ইবনে আবদুল আসাদ ও আরকাম ইবনে আবিল আরকাম (রাঃ)কে লইয়া আসিলেন। তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। (বিদায়াহ) ইবনে ইসহাক (রহঃ) বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, হে মুহাম্মাদ, কোরাইশগণ আপনার সম্পর্কে যাহা বলিতেছে তাহা কি সত্য? অর্থাৎ আপনি আমাদের মা'’বুদগুলিকে পরিত্যাগ করিয়াছেন, আমাদিগকে নির্বোধ বলিয়া আখ্যায়িত করিতেছেন এবং আমাদের বাপ-দাদাকে কাফের বলিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হাঁ, নিশ্চয়, আমি আল্লাহর রাসূল ও তাঁহার নবী। তিনি আমাকে তাঁহার পয়গাম পৌঁছাইবার জন্য পাঠাইয়াছেন। আর আমি তোমাকে দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতেছি! খোদার কসম, ইহা সত্য। হে আবু বকর, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাঁহার কোন অংশীদার নাই, একমাত্র তাঁহারই এবাদত কর। আর তাহারই অনুগত হইয়া থাক। শুনাইলেন। হযরত আবু বকর (রাঃ) হাঁ-না কিছুই বলিলেন না, বরৎ ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন এবং মূর্তিপূজা পরিত্যাগ করিলেন। অংশীদারদিগকে অস্বীকার করিয়া ইসলামের সত্যতা স্বীকার করিয়া লইলেন এবং মুমিন ও মুসাদ্দিক (অর্থাৎ সত্য স্বীকারকারী) হইয়া ফিরিলেন। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যাহাকেই ইসলামের দাওয়াত দিয়াছি সে ইতস্ততঃ ও দ্বিধাগ্ৰস্ত হইয়াছে, চিন্তা করিয়াছে ; কিন্তু আবু বকরকে যখন দাওয়াত দিয়াছি তিনি না বিলম্ব করিয়াছেন, আর না www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।