হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৭৯ তাহাকে দেখিয়া দয়া হইতেছে এবং আল্লাহ তায়ালার এইকথা স্মরণ হইতেছে - p LEO LL অর্থ ৪ বনু মুখমণ্ডল সেদিন (কেয়ামতের দিন) ক্লষ্ট, ক্লান্ত, তাহারা জ্বলন্ত আগুনে পতিত হইবে। হযরত ওমর (রাঃ) বলিলেন, এত সাধনা ও কষ্ট সহ্য করিয়াও যে সে দোযখে যাইবে, এইজন্য তাহার প্রতি দয়া হইতেছে। (কানযুল উল্মাল) নবী করীম (সাঃ)এর ব্যক্তিগতভাবে একেকজনকে দাওয়াত প্রদান হযরত আবু বকর (রাঃ )কে দাওয়াত প্রদান $ হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন। ইসলামের পূর্ব হইতেই তাঁহারা উভয়ে অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দেখা হইলে বলিলেন, হে আবুল কাসেম, আপনাকে কাওমের মজলিসে দেখিতে পাই না! তাহারা আপনার নামে অপবাদ দিতেছে যে, আপনি তাহাদের বাপ-দাদার নিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তিনি কথা শেষ করিতেই হযরত আবু বকর (রাঃ) ইসলাম গ্রহণ করিলেন। তাহার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে, দুই পাহাড়ের মধ্যবর্তী এই মক্কা শহরে তাহার ন্যায় আর কেহ আনন্দিত হয় নাই। অতঃপর হযরত আবু বকর (রাঃ) হযরত ওসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে ওবায়দুল্লা, যুবায়ের ইবনে আওয়াম ও হযরত সা'দ ইবনে আবি ওক্কাস www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।