কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৭্ঠ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) করিলে সে তাহা বর্ণনা করিল। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের সেখানকার নতুন ও আশ্চর্যজনক কোন খবর আছে কি? সে বলিল, জ্বি হাঁ, এক ব্যক্তি ইসলাম ছাড়িয়া কাফের হইয়া গিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা তাহার সহিত কি ব্যবহার করিয়াছ? সে ওমর (রাঃ) বলিলেন, তোমরা কি তাহাকে তিন দিন বন্দী রাখিয়া প্রত্যহ একটি করিয়া রুটি খাওয়াইছ এবং তাহাকে তওবা করিতে বলিয়াছ? এরূপ করিলে হয়ত সে আল্লাহর দ্বীনের দিকে ফিরিয়া আসিত। আয় আল্লাহ ! আমি উপস্থিত ছিলাম না, আমি এরূপ আদেশ করি নাই, আর আমি সংবাদ পাওয়ার পর সম্তষ্টও হই নাই। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আমর ইবনে আস (রাঃ) হযরত ওমর (রাঃ)এর নিকট এই মর্মে চিঠি লিখিলেন যে, এক ব্যক্তি একবার ইসলাম গ্রহণ করিয়া আবার কাফের হইয়া গিয়াছে এবং আবার ইসলাম গ্রহণ করিয়া আবার কাফের হইয়া গিয়াছে। এইরূপে সে কয়েকবার করিয়াছে। এখন তাহার ইসলাম গ্রহণযোগ্য হইবে কিনা? হযরত ওমর (রাঃ) জবাবে লিখিলেন, আল্লাহ তায়ালা যতক্ষণ লোকদের ইসলাম কবুল করেন, তুমিও তাহার ইসলাম কবুল করিতে থাক। তাহার নিকট ইসলাম পেশ কর। যদি সে গ্রহণ করে তবে তাহাকে ছাড়িয়া দাও। অন্যথায় তাহার গর্দান উড়াইয়া দাও (কান্য) আবু এমরান জাওনী (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) একবার এক খৃষ্টান সন্যাসীর (এবাদতখানার) নিকট দিয়া যাইবার সময় সেখানে মুমিনীন। (আওয়াজ শুনিয়া) সে (তাহার এবাদতখানার উপর হইতে) মাথা বাহির করিল। হযরত ওমর (রাঃ) দেখিলেন, এবাদতে অতিরিক্ত পরিশ্রম ও আরাম আয়েশ ত্যাগের দরুন তাহার শরীর শীর্ণকায় ও দুর্বল হইয়া পড়িয়াছে। তাহাকে দেখিয়া তিনি কাঁদিতে লাগিলেন। তাহাকে বলা হইল, এই ব্যক্তি একজন খৃষ্টান। তিনি বলিলেন, আমি জানি, কিন্তু www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।