হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৭৭ করিবেন। আর কুফরকে বে-ইজ্জত করিবেন। তামীম দারী (রাঃ) বলিতেন, আমি এই দৃশ্য আমার নিজ খান্দানের ভিতর প্রত্যক্ষ করিয়াছি। আমার খান্দানের যাহারা ইসলাম গ্রহণ করিয়াছে, তাহারা সর্বপ্রকার কল্যাণ ও ইজ্জত সম্মান লাভ করিয়াছে। আর যাহারা কাফের হইয়াছে তাহারা বে-ইজ্জত ও লাঞ্ছিত হইয়াছে এবং তাহাদের জিযিয়া বা কর আদায় করিতে হইয়াছে। (মাজমা’) ব্যাপারে হযরত ওমর (রাঃ)এর আগ্রহ হযরত আনাস (রাঃ) বলেন, হযরত আবু মূসা (রাঃ) আমাকে তুসতার বিজয়ের সুসংবাদ দিবার জন্য হযরত ওমর (রাঃ)এর নিকট প্রেরণ করিলেন। হযরত ওমর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, বকর ইবনে ওয়ায়েল গোত্রের ছয় জন, যাহারা ইসলাম হইতে ফিরিয়া গিয়া হইয়াছে, তাহাদের জন্য ত কতলই একমাত্র পথ। হযরত ওমর (রাঃ) বলিলেন, সারা দুনিয়ায় সমস্ত স্বর্ণ-রূপা হস্তগত হওয়া অপেক্ষা তাহাদিগকে জীবস্ত ধরিতে পারা আমার নিকট অধিক প্রিয়। আমি বলিলাম, আমীরুল মুমিনীন, তাহাদিগকে ধরিতে পারিলে আপনি তাহাদের সহিত কি করিতেন? তিনি বলিলেন, ইসলামের যেই দরজা দিয়া তাহারা বাহির হইয়া গিয়াছে,আমি তাহাদের সামনে উহা পেশ করিত তবে আমিও তাহা মানিয়া লইতাম। অন্যথায় তাহাদিগকে কারাগারে কয়েদ করিয়া রাখিতাম। (কান্য) অপর রেওয়ায়াতে আছে, আবদুর রহমান কারী (রাঃ) বলেন, হযরত আবু মূসা (রাঃ)এর নিকট হইতে এক ব্যক্তি হযরত ওমর (রাঃ)এর খেদমতে উপস্থিত হইল। তিনি তাহাকে লোকদের খবরাখবর জিজ্ঞাসা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।