কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৭্ড হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ওয়াসাল্লাম প্রথম মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাত নামায আদায় করিতে পছন্দ করিতেন। তারপর প্রথম হযরত ফাতেমা (রাঃ)এর নিকট যাইতেন, অতঃপর আপন বিবিগণের সহিত সাক্ষাৎ করিতেন। সুতরাং একবার সফর হইতে ফিরিয়া আপন বিবিগণের পূর্বে হযরত ফাতেমা (রাঃ)এর ঘরে আসিলেন। হযরত ফাতেমা (রাঃ) ঘরের দরজায় আসিয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইলেন এবং তাঁহার চেহারায়_অপর রেওয়ায়াতে আছে তাঁহার মুখ ও চোখের উপর চুম্বন করিতে লাগিলেন ও কাঁদিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ? তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার অবস্থা দেখিয়া কাঁদিতেছি, শরীরের রং পরিবর্তন হইয়া গিয়াছে এবং পোশাক মলিন ও পুরাতন হইয়া গিয়াছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ফাতেমা, তুমি কাদিও না। আল্লাহ তায়ালা তোমার পিতাকে এমন এক দ্বীন দিয়া প্রেরণ করিয়াছেন, যাহাকে একদিন তিনি যমীনের বুকে সমস্ত পাকা কাঁচা ঘর ও পশমের তাঁবুর ভিতর প্রবেশ করাইয়া ছাড়িবেন। কেহ উহা গ্রহণ করিয়া ইজ্জত হাসিল করিবে, আর কেহ উহা গ্রহণ না করিয়া বেইজ্জত হইবে। এমন কি যেখানে রাত্র পৌছিয়াছে সেখান পর্যন্ত এই দ্বীন পৌছিবে। (অর্থাৎ সমস্ত দুনিয়াতে এই দ্বীন পৌছিবে।) ইসলামের প্রসারতা সম্পর্কে হযরত তামীম দারী (রাঃ )এর বর্ণনা হযরত তামীম দারী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, অবশ্যই এই দ্বীন সেখান পর্যন্ত পৌছিবে যেখান পর্যন্ত দিবা ও রাত্র পৌছিয়াছে। আর আল্লাহ বে-ইজ্জত করিয়া সকল পাকা ও কাঁচাঘরে এই দ্বীনকে অবশ্যই প্রবেশ করাইবেন। অর্থাৎ ইসলাম ও মুসলমানদিগকে উহা দ্বারা ইজ্জত দান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।