কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ৭৩ তাহাকে ইসলাম গ্রহণ করিতে দেখিয়াই আমার পূর্বাপর সকল ব্যবহার আমাকে ঘিরিয়া ধরিল। আমি মনে মনে বলিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার অপেক্ষা অভিজ্ঞ আমি সেখানে কি করিয়া সাহস দেখাই? তারপর মনকে এই বলিয়া সাস্তনা দিলাম যে, আল্লাহ ও তাঁহার রাসূলের হিতকামনাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। হযরত ওমর (রাঃ) বলেন, হযরত হাকাম ইসলাম গ্রহণ করিলেন। খোদার কসম, তাহার ইসলামী জীবন উত্তম হইয়াছিল! তিনি আল্লাহর রাস্তায় জেহাদ করিয়াছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি সন্তুষ্ট ছিলেন। এমতাবস্থায় তিনি ‘বীরে মাউনার’ যুদ্ধে শাহাদাত বরণ করিয়া বেহেশতে প্রবেশ করিয়াছেন। যুহরী (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হাকাম জিজ্ঞাসা করিলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এক আল্লাহর এবাদত করিবে যাহার কোন শরীক নাই এবং এই কথার সাক্ষ্য দিবে যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁহার বান্দা ও রাসূল। হাকাম বলিলেন, আমি ইসলাম গ্রহণ করিলাম। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম (রাঃ)দের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, কিছুক্ষণ পূর্বে যদি আমি তোমাদের কথা মানিয়া তাহাকে কতল করিতাম তবে সে দোযখে প্রবেশ করিত। (ইবনে সা'দ) হযরত ওয়াহশী ইবনে হারব রোঃ)এর ইসলাম গ্রহণের ঘটনা হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামযা (রাঃ)এর হত্যাকারী ওয়াহশী ইবনে হারব (রাঃ)এর নিকট ইসলামের দাওয়াত দিয়া পাঠাইলেন। তিনি বলিয়া পাঠাইলেন যে, হে মুহাম্মাদ, আপনি আমাকে কিরূপে দাওয়াত দিতেছেন? অথচ আপনি বলেন, যে ব্যক্তি হত্যা করে, শিরক করে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।