কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৭২ হায়াতুূস্‌ সাহাবাহ্‌ (রাঃ) করিয়া দিলেন এবং তাহার জন্য দোয়া করিলেন। সাথে সাথে তাহার চোখ এরূপ ভাল হইয়া গেল যেন চোখে কোন যন্ত্রণাই ছিল না। তারপর তাহাকে ঝাণ্ডা দান করিলেন। হযরত আলী রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ ! তাহারা আমাদের ন্যায় মুসলমান না হওয়া পর্যন্ত কি আমি তাহাদের সহিত যুদ্ধ করিতে থাকিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শাস্তভাবে অগ্রসর হও। যখন তাহাদের (সম্মুখে) ময়দানে পৌছিবে তখন প্রথম তাহাদিগকে ইসলামের দাওয়াত দিবে এবং তাহাদের উপর আল্লাহ তায়ালার ওয়াজিব হক সম্পর্কে তাহাদিগকে অবহিত করিবে। খোদার কসম, তোমার দ্বারা আল্লাহ তাআলা যদি একজনকেও হেদায়াত দান করেন তবে ইহা তোমার জন্য লালবর্ণের উদ্টরপাল পাওয়া অপেক্ষা উত্তম। (মুসলিম) দাওয়াতের কাজে রাসূলুল্লাহ (সাঃ) এর ধৈর্যধারণ হযরত মেকদাদ ইবনে আমর (রাঃ) বলেন, আমিই হাকাম ইবনে কাইসানকে গ্রেফতার করিয়াছি। অতঃপর আমাদের আমীর তাহাকে কতল করিবার এরাদা করিলে আমি বলিলাম, থাক, আমরা বরং তাহাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করিব। সুতরাং আমরা তাহাকে লইয়া আসিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দি:লন। কিন্তু সে দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করিতে রাজী হইতেছিল না। ইহা দেখিয়া হযরত ওমর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আশায় এই ব্যক্তির সহিত কথা বলিতেছেন? খোদার কসম, এই ব্যক্তি শেষ পর্যন্তও ইসলাম গ্রহণ করিবে না। আমাকে অনুমতি দিন, আমি তাহার গর্দান উড়াইয়া দেই এবং সে তাহার দোযখের ঠিকানায় চলিয়া যাক। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)এর কথার প্রতি কর্ণপাত না করিয়া তাহাকে বুঝাইতে থাকিলেন। অবশেষে হাকাম ইসলাম গ্রহণ করিলেন। হযরত ওমর (রাঃ) বলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।