কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ৭১ ওয়াসাল্লাম বলিলেন, হায়! কোরাইশদের অবস্থার উপর বড় আফসোস! যুদ্ধ তাহাদিগকে খাইয়াছে। তাহারা যদি আমার ও আরবের মধ্য হইতে সরিয়া দাঁড়ায় তবে তাহাদের কি অসুবিধা? আরবরা যদি আমাকে পরাজিত করে তবে ত তাহারা যাহা চাহিয়াছে তাহাই হইল। আর যদি আল্লাহ তায়ালা আমাকে জয়যুক্ত করেন তবে তাহারাও সকলে ইসলাম গ্রহণ করিবে। আর যদি তাহারা তখনও ইসলাম গ্রহণ না করে তবে ইতিমধ্যে তাহারা শক্তি অর্জন করিয়া আমার সহিত যুদ্ধ করিতে পারিবে। কোরাইশগণ কি মনে করিতেছে! খোদার কসম, আল্লাহ তায়ালা আমাকে যাহা দিয়া প্রেরণ করিয়াছেন, আমি উহার উপর তাহাদের সহিত জেহাদ করিতে থাকিব যতক্ষণ না আল্লাহ তায়ালা আমাকে জয়যুক্ত করেন অথবা আমার মাথা দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। খাইবারের যুদ্ধে হযরত আলী (রাঃ)কে হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, খাইবারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগামীকল্য আমি এমন এক ব্যক্তির হাতে ঝাণ্ডা দিব যাহার হাতে আল্লাহ তায়ালা খাইবারের বিজয় দান করিবেন। সে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁহার রাসূলও তাহাকে ভালবাসেন। হযরত সাহল (রাঃ) বলেন, তোৌঁহার এই ঘোষণার পর) লোবেরা সারারাত্র এই চিন্তায় কাটাইলেন যে, না জানি সকালে কাহার হাতে ঝাণ্ডা দেওয়া হয়! সকালবেলা সকলেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলেন এবং প্রত্যেকেই ঝাণ্ডা পাইবার আশা করিতেছিলেন। তিনি বলিলেন, আলী ইবনে আবি তালেব কোথায়? লোকেরা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহার চোখে অসুখ হইয়াছে। তিনি তাহাকে ডাকিয়া আনিবার জন্য লোক পাঠাইলেন। অতঃপর হযরত আলী (রাঃ) উপস্থিত হইলে তিনি তাহার চোখে দম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।