কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ 718
📝 Text 📖 PDF

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ছড়াইয়া পড়িবার অসম সাহস ও দূরদর্শিতার দরুন তাঁহারা আপন ঘরবাড়ি ছাড়িয়াছেন। আরাম আয়েশকে পরিত্যাগ কৰিয়াছেন। এমন কি আপন জান-মালের কোরবানী দিতেও কোনরূপ দ্বিধা. করেন নাই। ফলে দ্বীন আপন ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইল, অনস্তরসমূহ আল্লাহ্র প্রতি অনুগামী হইল এবং ইমানের এমন এক পবিত্র ও বরকতময় জোর বায়ুপ্রবাহ ছুটিল যে, ঈমান, এবাদত ও তাকওয়ার রাজত্ব কায়েম হইয়া গেল, বেহেস্তের বাজার গরম হইয়া উঠিল এবং হেদায়ত প্রসারিত হইয়া মানুষ দলে দলে আল্লাহ্‌র দ্বীন গ্রহণ করিতে লাগিল। ইতিহাসের পাতা সাহাবায়ে কেরাম (রাঃ)দের এই সকল গৌরবময় কাহিনীতে পরিপূর্ণ হইয়া রহিয়াছে। ইসলামী গ্রন্থাবলী তাঁহাদের এই সত্য ঘটনাবলী সংরক্ষণ করিয়া রাখিয়াছে। এই সকল কাহিনী সর্বদাই মুসলমানদের মধ্যে নবজীবন ও নব উদ্যমের প্রেরণা যোগাইয়াছে। এ কারণেই যুগ যুগ ধরিয়া ইসলামের দাওয়াত প্রদানকারী ও সংস্কারকগণের দৃষ্টি এই সকল কাহিনীর প্রতি নিবদ্ধ রহিয়াছে। তাঁহারা যখনই মুসলিম উল্মার মধ্যে ঈমানী যোশ ও ইসলামী জযবা সৃষ্টি করিতে চাহিয়াছেন তখনই তাহারা এই সকল কাহিনীকে সম্বল হিসেবে অবলম্বন করিয়াছেন। কিন্তু কালক্রমে এমন সময় আসিল যখন মুসলমানগণ এই সকল বিষয়ে উদাসীন হইয়া তাঁহাদের এই ইতিহাসকে ভুলিয়া বসিল। আমাদের ওয়ায়েজিন, লেখক ও সংকলকগণের পূর্ণ দৃষ্টি পরবর্তী আওলিয়া ও. পীর-মাশায়েখদের কিস্‌সা কাহিনীর প্রতি নিবদ্ধ হইয়া রহিল এবং গ্রন্থাদী তাঁহাদের কারামাত ও বুযুগীর বর্ণনা দ্বারা ভরপুর হইয়া গেল। সাধারণ মানুষের অস্তরেও উহার প্রতি এমন তীব্র আকর্ষণ সৃষ্টি হইল যে, ওয়াজ-নসীহত ও অধ্যয়ন-অনুশীলনের সকল মজলিশ ও গ্রন্থাবলীর পৃষ্ঠাসমূহ এই সকল কিস্সা কাহিনী দ্বারা পরিপূর্ণ হইয়া গেল। অধম লেখকের জানামতে ইসলামী দাওয়াত ও জীবন গড়ার পথে সাহাবা (রাঃ)দের জীবনাদর্শ ও তাঁহাদের ঘটনাবলীর সঠিক মর্যাদা এবং www.eelm.weebly.com

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.