৯৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন নফসের নামসূহ হচ্ছে: ১. নফসে আম্মারা |ধৃষ্ট নফস]: এটা নফসের প্রাথমিক অবস্থা যতক্ষণ এর আন্দোলন থাকবে ততক্ষণ এটি অস্তিত্বশীলও থাকবে৷ ২, নফসে লাউওয়ামা [নিজের প্রতি নিন্দা জ্ঞাপনীয় নফস]: এটা মধ্যম অবস্থা এ সময় এটা হৃদয়ের আন্দোলনের অনুগত থাকে৷ তবে নফসে আম্মারার সকল জেদ পুরোপুরি বিলুপ্ত হয় না৷ যদিও নিজেকে ধিক্কার করার প্রবণতা বৃদ্ধি পায়। ৩. নফসে মুতমাইন্না [প্রশান্ত নফস]: এটা শেষের অবস্থা৷ এ সময় নফসের মধ্যে অবজ্ঞা ও কলহ বিলুপ্ত হয়ে যায়৷ হৃদয়ে বিরাজ করে প্রশান্তি। সর্বাবস্থায় রেজার মাক্কাম উন্মুক্ত হয়ে পড়ে৷ ইবাদতের মধ্যে আসে পূর্ণাঙ্গ আনুগত্য। শুরুতে যখন নফস তার স্বাভাবিকতার মধ্যে দৃঢ় অবস্থানে থাকে, তখন সে সর্বদাই তার নিজের সৃষ্ট আইন-কানুনের প্রতি আকর্ষিত হয়৷ উন্নত স্থানের রূহ ও হৃদয়কে শান্তি দানের চেষ্টা করে৷ তাদের নিকট প্রতিনিয়ন উপস্থান করে নতুন নতুন দৃশ্যাবলীর চমৎকারিত্ব। দালাল হিসাবে শয়তান নফসের মূল্যহীন রাজকীয় ক্ষমতাকে অলঙ্কৃত করে ও এ থেকে রূহ ও হৃদয়ে সৃষ্টি করে আন্দোলন, যাতেকরে সে মর্যাদাশীল রূহকে নীচে নামাতে পারে৷ পবিত্র হৃদয়কে কলুষিত করতে পারে৷ এ কথাগ্ডলো বলেছেন, হযরত সাহল ইবনে আবদুল্লাহ তুসতারী, হযরত আবু ইয়াঘিদ বিস্তামী ও হযরত জুনাইয়দ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিম। একদল লোক মনে করেন যৌক্তিক নফস ও হৃদয় একই জিনিস৷ এর কারণ হচ্ছে, তারা দেখতে পান সবশেষে, নফসের বিশ্রাম অবস্থার ব্যাখ্যা ও হৃদয়ের পরিতৃপ্ত অবস্থার ব্যাখ্যায় কোনো পার্থক্য নেই৷ সুতরাং তাদের সন্দেহ, নফসে আম্মারা ও নফসে লাউওয়ামার মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই৷
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।