Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন পঞ্চদশ পরিচ্ছেদ নফস [নিজ নির্যাস] নফসের দুটি অর্থ আছে: ক. নফসে শাই [কোনো বস্তুর নফসা]: এটা হচ্ছে বস্তর জাত [স্বভাব] ও হাক্কিককাত [সত্য]| তাই তারা [সুফিরা] বলেন: “নিজের নফসের মাধ্যমে কোনো কিছু দণ্ডায়মান আছো” খ. নফসে নাতিক্লায়ে ইনসানী [মানবিক যৌক্তিক নফস]: এটা হচ্ছে দৈহিক গড়ন-গঠনের বিমূর্ততা। একে তারা [সুফিরা] বলেন: “মানবিক প্রাকৃতিক আত্মা। এটা একটি ওজ্ভ্বল্যতা (যো মানবিক সুউচ্চ আত্মা থেকে এর ওপর স্থাপিত হয়েছে৷) এরই মাধ্যমে দেহ পরিণত হয়েছে ন্যায়-অন্যায়ের স্থানে” ঠিক এ কথাই পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে৷ যাবতীয় গুণাবলীর মধ্যে নফসের মাশরিফাত কঠিন। কারণ নফসের স্বাভাবিকতা হলো বহুরূগী৷ ক্ষণকালের মধ্যেই তার রূপ বদলাতে পারে৷ ঘণ্টায় ঘন্টায় তার আকারে পরিবর্তন আসতে পারে৷ এটা হচ্ছে অস্তিত্বের “বাবেল শহরে, 'হারুতের' মতো নফস মুহূর্তে আরো একটি গায়েবী ছবি পানিতে প্রদর্শন করে, শুরু করে আরো একটি যাদু। নফসের মা”রিফাতের ইঙ্গিত পাওয়া যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক ও মা"রিফাতের মধ্যে নফসের যাবতীয় গুণাবলী জানা এবং এ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানলাভ কোনো সৃষ্ট প্রাণীর ক্ষমতার মধ্যে নেই৷ এমনকি আল্লাহর মা*রিফাতের সারাংশে গৌঁছুনোও খুব কঠিনা৷ আরো কঠিন নফসের মা'রিফাত সম্পর্কে জানা। যেমনটি বলেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু।

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।