৯৪ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন চতুর্দশ পরিচ্ছেদ ইলমে ইয়াকীন [নিশ্চিত জ্ঞান] ইলমে ইয়াকীনের বেশিষ্ট্য হলো: মানবতার গোপন অবস্থায় আকল [যুক্তি] ও হাদিস [বর্ণনা] ছাড়াই ওয়াজদ [আধ্যাত্মিক আনন্দবোধ] ও জওক [হর্ষবোধ] এর প্রমাণাদির মাধ্যমে হাক্কিকাতের [সত্যের] আলোর প্রকাশ হওয়া সুফিয়ারে কিরাম এই আলোকে সনাক্ত করেন: ক. পর্দার আড়ালের - ঈমানের আলো বলে। খ. পর্দা ভেদে - ইয়াকীনের আলো বলে। অবশ্যই, যখন এই আলো হৃদয়ের প্রতিনিধি হিসাবে স্থায়ী হয়, তখন একমাত্র ঈমানের আলো ছাড়া এতে আর কোনো আলো থাকে না৷ মানবতার পর্দা ছাড়া এটা হলো ইয়াকীনের আলো যতক্ষণ পর্যন্ত অস্তিত্বের একটি অবশিষ্টাংশ বিদ্যমান থাকে, ততক্ষণ মানবতার গুণাবলীর মেঘমালা মানবতার আত্মা থেকে উর্ধবারোহণ করে৷ আর এই মেঘমালা হাক্কিক্কাতের সূর্যকে ঢেকে দেয়৷ কখনও কখনও এই মেঘমালা চতুর্দিকে ছিটকে পড়ে৷ ফলে, আগত আলোর ঝলক ওয়াজদের অবস্থায় হৃদয়ে জওকের সৃষ্টি করে৷ ঠিক যেরূপ শীতের সময় হঠাৎ করে সূর্যের উষ্ণ আলোর ছোঁয়া আন্দোলিত করে তুলে দেহকে, ঠিক তদ্রুপ হাক্কিক্লাতের অংশুজালের উষ্ণতা সৃষ্টি করে অন্তরে জওকের হাল [হর্ষবোধের অবস্থা] মনে করুন, সূর্য হচ্ছে হাক্িক্কাতে হাক্কিক্কাত [সত্যের সত্য] এর অংশুজাল যেনো হাক্কিকাতের চমক৷ এটা নিরাপত্তার আলোর পর্দার বাইর থেকে চমকাচ্ছে৷ প্রকাশ হচ্ছে ইয়কীনের আলোর পর্দাকে ভেদ করে৷ আর শীতে জর্জরিত দেহের ওপর - যেমন স্ব-গুণাবলীর পর্দায় আবৃত মানবের দেহে পতিত হচ্ছে ঈমানের নূর হিসাবে এই হাক্কিক্লাতের অংশুজাল।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।