৯৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন খ. বিরোধিতা, অস্বীকৃতি ও বিলাপ উপরোক্ত উভয় স্তরে বৃদ্ধির আইন বিরোধী, আরেক আইন হলো রেজার হালের হ্রাস পাওয়া৷ হযরত সাহল ইবনে আবদুল্লাহ তুশতারী রাহিমাহুল্লাহ বলেন: “বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের হাল সম্পর্কে জ্ঞাত হয়ে একে সংরক্ষণ করবে না এবং এর ওপর নির্ভর করে আল্লাহর আনুগত্যশীল হবে না, ততক্ষণ সে নিরাপদ নয়া” তাঁকে প্রশ্ন করা হলো: ইলমে হাল কা'কে বলে? জবাব দিলেন: “নিজের ইচ্ছার অস্বীকৃতি ও চাওয়ার বিসর্জন নিয়ে আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে ওঠে; সর্বদা সকল অভিপ্রায় থেকে মুক্ত অবস্থা; যখনই নিজের মাঝে দৃশ্যমান হয় কোনো পরিকল্পনার প্রতি আকর্ষণ তখনই, অস্বীকৃতি জানানো; যা কিছু নিজে জানে তা হালকে বিতাড়নের কারণ বলে উন্মোচন হওয়া ইত্যাদি” এখানে হযরত সাহল রাহমাতুল্লাহি আলাইহি সকল আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়াকে “ইলমে হালের" গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেছেন৷ এর কারণ হলো, এই হালের থেকেও উন্নত কোনো হাল নেই৷
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।