৯০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন দ্বাদশ পরিচ্ছেদ ইলমে কিয়াম [বান্দার পর্যবেক্ষক হিসাবে আল্লাহ- এ সম্পর্কে জ্ঞান] সুফিয়ায়ে কিরামের মতে, “ইলমে কিয়াম; হচ্ছে একটি বিশেষ জ্ঞান৷ এরই মধ্যে নিহিত সকল আন্দোলন ও স্থিরিতা। অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে বান্দা দেখতে পায় যে, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তাকে পর্যবেক্ষণ করছেন৷ আর এ সম্পর্কে কুরআন শরীফেও ইরশাদ হয়েছে৷ সুতরাং, বান্দা নিজেকে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে আল্লাহর নির্দেশনাবলী ও আইন-কানুন দ্বারা অলঙ্কৃত রাখে এবং তীর থেকে দুরে সরে পড়ার বস্ত্র পরা থেকে বিরত থাকে৷ এটা একটি মহামূল্যবান জ্ঞান৷ সুফি পরিভাষায় একে “ইলমে মুরাকাবা, বলো৷ যে কেউ একে তার অভ্যন্তরীণ অভ্যেসে পরিণত করতে সক্ষম হয়েছে, সে লাভ করেছে প্রশংসিত মাকাম ও মহামূল্যবান হালসমূহ৷ সকল ব্যাপারে তার শিক্ষক হয়ে যায় আল্লাহভীতি ও [তাঁর প্রতি] শ্রদ্ধাবোধ এ কথাটিই বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহল ইবনে আবদুল্লাহ তুসতরী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর মুরীদদের এই জ্ঞানের নীতি সম্পর্কে উপদেশ দিয়ে বলতেন: “চারটি বিষয় থেকে নিজেকে কখনও গাফিল রাখবে না: ১. তোমার মধ্যে প্রত্যেক হালের অবস্থায় যা “ইলমে ইয়াকীন” হবে, এর পর্যবেক্ষক ও প্রত্যক্ষদর্শী হচ্ছেন আল্লাহ। ২. তোমার যাবতীয় আমল শুধুমাত্র আল্লাহর নির্দেশ ও তাঁর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকবে না৷ ৩. উপরোক্ত দু'টি অবস্থার জন্য সর্বদা আল্লাহ্র সাহায্য ও তাঁর অনুগ্রহের আবদার জানাবে
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।