৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন হযরত শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বেশ কয়েকবার পবিত্র হজ্জ পালন করেন৷ হজ্জ উপলক্ষে মক্কা মুকাররমায় সর্বশেষ ভ্রমণে যান হিজরি ৬২৮ / ১২৩১ সনে। এই সফরেই মক্কা শরীফে তিনি সাক্ষাৎ লাভ করেন মিশরের সুফি-দরবেশ হযরত শায়খ আবু হাফস উমর বিন আলী ওরফে ইবনুল ফারিদ [মৃ. ৬৩২ / ১২৩৫] রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে৷ এ সময় ইবনুল ফারিদের সফরসঙ্গী দু'জন ছেলে-সন্তান শায়খ কামালুদ্দীন মাহমুদ ও শায়খ আবদুর রহমান শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণ করেন৷ পরবর্তীতে উভয়ে হযরতের নিকট থেকে তরীকতের খিলাফত লাভে ধন্য হন৷ 4০৯ হযরতের চাচা জিয়াউদ্দীন সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহির একটি খানকাহ ছিলো৷ জিয়াউদ্দীন সাহেব হিজরি ৫৬৩ / ১১৬৫ সনে ইন্তিকাল করেন৷ তখন এই খানক্কার দায়িত্ব নেন শাহাবুদ্দিন সাহেব৷ খানক্কায় একটি ধর্মীয় মুসাফিরখানা ছিলো হযরত আরো তিনটি নতুন মুসাফিরখানা প্রতিষ্ঠা করেন৷ এগুলোর নামকরণ করা হয়: “রিবাতে নাসির”, “রিবাতে বিস্তামী” ও “রিবাতে মাখুনিয়া"। হযরতের মুরীদান এসব রিবাতে অবস্থান করতেন সাধারণ মুসলমানদের নিকট হযরত শাহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহির জনপ্রিয়তা অচিরেই ছড়িয়ে পড়ে৷ সে যুগের মুসলিম বিশ্বে তাঁর সুনাম বিস্তার লাভ করে খুব দ্রুত দলে দলে লোকজন তীর খানক্কায় উপস্থিত হয়ে বাইআত গ্রহণ করতে থাকেন৷ তাঁর আধ্যাত্মিক উচ্চতর মাক্কাম সম্পর্কে একটি বর্ণনা একজন সুফির প্রশ্ন ও এর জবাব থেকে পাওয়া যায় হযরতের নিকট প্রেরিত এ চিঠিতে সুফি সাহেব প্রশ্ন করলেন: “শায়খ! আমি নফল ইবাদত ছেড়ে দিয়েছি আমি নিজেকে অলস হিসাবে দেখতে পাচ্ছি ইবাদত করলে আমার মনে গরিমার সৃষ্টি হয়৷ আমি এখন কোনটি করবো?”
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.