৮৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন যদি কোনো স্তর অনুসন্ধানী দাবী করেন, রাস্তা সরল-সেজা নয়- এবং মানুষকে অপর আরেক রাস্তায় চলতে আহবান জানান, তার এরূপ বাক্তব্য মূল্যহীন এটা প্রত্যাখ্যানের জন্য এ রাস্তার অসংখ্য সত্যান্বেষীদের কৃর্তক প্রতিষ্ঠিত নিয়ম- কানুনের ওপর বিশ্বাস ও আমল একান্ত জরুরী। প্রতারক ও ভ্রান্ত লোকজন এমন একটি দল যারা বাহ্যত ইসলামের লেবাস পরিধান করে৷ কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ দিক থেকে ইসলামের প্রতি ঘৃণা ও কুফর ধারণ করে৷ তারা বাহ্যিকভাবে ইসলাম ও মুসলামনদের মধ্যেই মিলেমিশে থাকে৷ মানুষের নিকট নিজেদেরকে “হক্কানী উলামা” হিসাবে প্রতিষ্ঠিত করে এবং হিকমতদার বলো৷ বাস্তবে এরা এ জগতকে চিরন্তন ভাবে ও পুনরুখানকে অস্বীকার করে৷ ইসলামের সত্যিকার উলামা ও শায়খদের প্রতি শক্রতা পোষণ করে৷ সত্যিকার হক্কানী উলামায়ে কিরাম হচ্ছেন শরীয়তের মহাকাশে তারার মতো৷ তাঁরা শরীয়তকে মানবরূগী শয়তানদের আক্রমণ থেকে রক্ষা করে যাচ্ছেনা তাঁদের উজ্জ্বল শ্বাস ভেদ্য উদ্ধার মতো প্রবলভাবে বর্ষিত হয় ওদের [মানবরূগী শয়তানদের] ওপর, যারা শরীয়তের অন্তর্নিহিত সত্যকে গোপন রাখতে ও মুছে দিতে অভ্যস্ত আছে৷ এদের প্রতারণামূলক কুকর্ম থেকে মানুষকে সতর্ক করে যাচ্ছেন। তবে এই প্রতারকরা যেখানেই প্রভাব বিস্তার করেছে, সেখানেই মানুষকে “হক্কানী উলামা” থেকে দুরে রেখেছে৷ তারা প্রথমে ওসব মানুষের অন্তরে আক্রমণ চালায় যা শয়তানের প্রভাব হেতু দুর্বল হয়েছে৷ তারা তাদের ঈমানকে বিনষ্ট করে৷ পবি্র সাধারণ হৃদয়কে স্বাভাবিকতার পবিত্রতা থেকে ফিরিয়ে দেয় কলুষতার দিকে৷ তাদেরকে ইসলামের ঢালের নিরাপত্তা থেকে বঞ্চিত করে৷ ঈমান ও দ্বীনের প্রান্তে প্রতারণার তীর বিদ্ধ হওয়া নিশ্চিত করে৷ গোপনে ভদ্র-নম্র পলক দ্বারা মানুষকে ধবংসের দিকে ডেকে নেয়।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।