Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন মৃত্যু যাকে তারা “দ্বিতীয় জন্ম বলে, না ঘটে, তহলে সে কখনো এগুলো সম্পর্কে ধারণাই করতে পারবে না৷ ঈমান গ্রহণের পূর্বে তারা যাকিছুই গ্রহণ করেছে, তা সবই চেখোর দৃষ্টির [অর্থাৎ পঞ্চেন্দ্রিয় ও ধারণাভিত্তিক জ্ঞানের] ওপর নির্ভরশীল। যতক্ষণ না মানবতার পর্দা উন্মোচন হবে, ততক্ষণ শুধুমাত্র চোখই চক্কর দেবে। একমাত্র অভ্যন্তরীণ স্বাদ (যার অর্থ ঈমান) ছাড়া কেউ কখনও জাওক এর [মহানন্দের] অনুসন্ধান পাবে না৷ একদল লোক আছেন, যাদের মধ্যে এই ক্ষমতা অসৃষ্ট আছে৷ অপর আরেক দল আছেন যাদের মধ্যে এই ক্ষমতা সৃষ্ট আছে৷ মানুষের ইচ্ছার মধ্যে রোগ থাকলে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়৷ তাদের থালায় সত্যের খাবার- ঈমানের ইলমের মতো, তিক্ত লাগে৷ ঈমানদার প্রত্যেকের ওপর এটা ফরয যে, আল্লাহর সন্তুষ্টিকল্পে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনকে সমুন্নত রাখা। এজন্য প্রয়োজন নিম্ল আমলের বিলুপ্তসাধন, ভুল-ত্রান্তিতে পতিত মানুষের বাতিল প্রচারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা এবং মানবরূপী শয়তানের শক্তিকে উৎখাত করা৷ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও শরীয়ত হলো সত্য-সরল পথ এটাই হচ্ছে সঠিক মহাসড়ক৷ তিনি হচ্ছেন প্রেরিতজনদের মধ্যে সর্বশেষ, প্রভুর পক্ষ থেকে উভয় জগতের একান্ত নির্ভরযোগ্য ব্যক্তি৷ তাঁরই উম্মাতের মধ্যে হাজার হাজার মহাত্মন ব্যক্তি [সিদ্দিকীন, সালিহীন, শুহাদায়ে কিরাম] এ জগতে এসেছেন, উক্ত মহাসড়কে চলেছেন- সড়ক থেকে উৎখাত করেছেন আবর্জনা, কাঁটা, সন্দেহ ও সংশয়৷ প্রতিষ্ঠিত করে গেছেন [তরীকতের] এ রাস্তার জ্ঞান ও এর বিভিন্ন স্তর৷ প্রতিটি পদক্ষেপের দাগ রেখে গেছেন৷ প্রত্যেক প্রদীপ্ত অবস্থানকে চিহ্নিত করেছেন৷ রাস্তার ডাকাতদের থেকে বেঁচে থাকার জন্য রেখে গেছেন এ রাস্তার আন্তরিক পথিক দৃঢ়সংকল্পের দিকনির্দেশক [খলিফা]

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।