Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সেখানে অনেক ঘটনা ঘটে যা যৌক্তিক জগতের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু সম্পূর্ণ সত্য। যেমন: হযরত আদম [আ-.] সৃষ্টি, হযরত বিবি হাওয়া [আ-] সৃষ্টি এবং হযরত ঈসা [আ.] সৃষ্টি। যখন কেউ কুদরতের জগৎ সম্পর্কে যৌক্তিক আলোচনা বা চিন্তা করে তখন এতে ভুল-ব্রটি প্রবেশ করবে৷ কুদরতী ঘটনা যুক্তির মানদণ্ডে বুঝাতে যেয়ে বিভিন্ন মত ও কারণ উপস্থাপন করে৷ এগুলো সঠিক না ভুলের তা কেউ বলতে পারবে না নিশ্চিতভাবে। অবশ্য, অজ্ঞতারোপণ কেউ মেনে নেয় না৷ ভুলের মূল কোথায় আছে সেটাও জানা থাকে না। তবে কেউ যদি তার নিজস্ব [হিকমাতের জগতের ক্ষেত্রে] সীমার মধ্যে অটল থাকে, তাহলে কিন্তু এসব ভুলের মধ্যে সে পড়তো না৷ মোটকথা, হিকমাতের বন্ত্রে আবৃত থাকাবস্থায় কেউ কখনও কুদরতকে বুঝতে সক্ষম হবে না- এটা একমাত্র ঈমানের মাধ্যমে অনুধাবনযোগ্য। সম্ভবত, এরূপ কথা যখন কোনো মুনাফিকের কর্ণগোচর হয়, সে বক্তার যুক্তিকে প্রত্যাখ্যান করে মজার ছলে হাসবে৷ সে একে চিত্তবিভ্রম হিসেবে আখ্যায়িত করবে৷ অসহায়ের না আছে জ্ঞান৷ অন্তদৃষ্টিসম্পন্ন ও ব্যাখ্যার গুরুজনরা এদের প্রতি করুণার দৃষ্টিতে তাকান৷ তাদের যৌক্তিকতার নীচতা ও বুঝের অভাব দেখেন৷ ঠিক কয়েদির মতো এরা হিকমাতের জগতে শৃঙ্খলিত এবং কুদরাতের জগত থেকে পর্দার আড়ালে এরা গর্ভাশয়ের সন্গীর্ণ স্থানে ভ্রণের মতো আবদ্ধ ভাগ্যগুণে কেউ যদি এদেরকে বলে, “এই সঙ্কীর্ণ গর্ভাশয়ের বাইরে আরেকটি জগৎ আছে৷ সেটার প্রশস্ততা বিরাট- এতে আছে মহাকাশ, প্রশস্ত স্থলভূমি ও জলভূমি, বিরাট সূর্য, চন্দ্র ও অন্যান্য বস্তা” ভ্রণ তা কখনও যুক্তি ও ধারণার মাধ্যমে বুঝতে সক্ষম হবে না। হয় সে তা বিশ্বাস করবে না হয় প্রত্যাখ্যান করবে৷ অনুরূপ হিকমাতের সঙ্বীর্ণ জগতে বসবাসকারীরা ঈমান ছাড়া কুদরতের জগৎ সম্পর্কে কিছুই অনুধাবন করতে পারবে না৷ হিকমাতের সন্কীর্ণ গর্ভ থেকে মানবাত্মা যদি প্রশস্ত গায়েব ও কুদরতের জগতে বেরিয়ে না আসে, অথবা তার স্বাভাবিক

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।