Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন করলো যাকে সে কখনও দেখে নি। সে তখন এ ব্যক্তির অবয়ব কল্পনার মাধ্যমে মনের মধ্যে অঙ্কন করবে৷ এরপর যখন এ ব্যক্তি বাস্তবে তার সম্মুখে উপস্থিত হয়, তাহলে তার ধারণা মুতাবিক সে হতে পারে কিংবা না-ও হতে পারে৷ কল্পনার সীমাবদ্ধতা হলো: কেউ বস্তুর আকারের মধ্য থেকে যা সে উপলব্ধি করে তা-ই সে জানে- সে বস্তুর সবকিছু উপলব্ধি করতে অপারগ- ধারণা বা কল্পনার সীমাবদ্ধতা হেতু! এরপর যখন সে সীমার বাইরে যেয়ে বস্তুর স্বরূপ আরো উপলৰির চেষ্টা চালায় তখন তাতে ভুল-্রটি প্রবেশ করে৷ যেমন: কেউ রূহকে কক্সনা দ্বারা উপলব্ধি করতে পারে না৷ দেহের মধ্যে রূহের প্রবেশ, বাইর হওয়া, বিচ্ছিন্ন হওয়া, এর নৈকট্য ও দুরত্ব এবং দেহের সঙ্গে সম্পৃক্ততা ইত্যাদি কল্পনার মাধ্যমে জানা সম্ভব নয়৷ মূলত জগতের বস্তুসমূুহের সীমানাও কেউ খুঁজে পাবে না৷ আর নিজের কল্পনার বাইরে যেয়ে তথা সীমানা পেরিয়ে বুঝার চেষ্টা কখনও বেজালমুক্ত হবে না৷ আকল [যুক্তি] এর সীমাবদ্ধতা হলো: জগতের হিকমত ও কুদরতকে বুঝার মধ্যে। হিকমতের জগৎ বলতে যা বুঝায় তাহলো: কারণের অস্তিত্ব৷ মহাজ্ঞানী আল্লাহ তা'আলা তাঁর রাজত্ব ও বন্তজগতের সবকিছু সৃষ্টির পেছনে কারণ সম্পৃক্ত করেছেন। আর এ কারণের মাধ্যমেই, তিনি সৃষ্টির অস্তিত্বে নিয়ম-কানুন জড়িয়ে দিয়েছেন তবে উক্ত কারণ ছাড়া আল্লাহ কতৃক জগত সৃষ্টি অসম্ভব তা কিন্তু নয়৷ হিকমত জগতকে বিন্যস্তকরণে আল্লাহ তাআলা এর সঙ্গে কারণকে জড়িয়ে দিয়েছেন হিকমত জগতের তত্বাবধানে সৃষ্টি হয়েছে কারণ সুতরাং কেউ যখন কুদরতের জগত থেকে কিছু শ্রবণ করে, সে বলে এটা যুক্তিসম্মত নয়৷ কিংবা যখন সৃষ্ট জগতের মধ্যে সচরাচর কারণহীন [যুক্তি দ্বারা বুঝের বাইরে] পরিবর্তন ঘটে তখন সেটা তার কাছে অসম্ভব মনে হয়৷ সে জানে না, যা যৌক্তিক নয়, তা কৈফিয়ৎমুক্ত নয়৷ যেমন: পিতার বীর্য ছাড়া মায়ের গর্ভে সন্তানের আবির্ভাব অসম্ভব কিন্তু কুদরতের জগতে এই যৌক্তিক সীমাবদ্ধতা নেই

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।