Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন জাহান্নামের আগুন থেকে রক্ষার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের শাফাআতের অধিকারে। উক্তসব ব্যাপারে নিজে নিজে দুর্বল যুক্তির মাধ্যমে গবেষণা করা, ব্যাখ্যা খাড়া করে ভিন্নমত পোষণ করা ইত্যাদি বৈধ নয়৷ এ সবই বিশ্বাসের অন্ত্ভুক্ত। [আল্লাহ ও তাঁর রাসূলে বলেছেন আর আমরা বিশ্বাস করেছি পূর্ণাঙ্গভাবে, ব্যাস!] মনে রাখা দরকার, ইলমে ঈমানীতে [ঈমানের জ্ঞানে] মানবিক উপলব্ধির [বুঝের] মাত্রা এর সীমা নয়৷ এ ক্ষেত্রে নবী-রাসুলরা পর্যন্ত [নিজের] উপলবি ক্ষমতা ব্যবহার করেন নি৷ যা কিছুই ওহির মাধ্যমে তাঁদের নিকট এসেছে, তা-ই তাঁরা যথার্থ ও পূর্ণ সত্য হিসাবে দেখেছেন৷ তাঁরা এগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন এবং যারতার প্ওমের মধ্যে প্রচার করেছেন যুক্তিরও সীমানা আছে৷ এই সীমানা পার হলে, ভুল-ক্রটি অনায়াসে এতে মিশে যায়৷ যেমন আমাদের ইন্দ্রিয়সমূহের মধ্যে সীমাবদ্ধতা আছে: অনেক ব্যাপার আছে পাঁচটি ইন্দ্িয়ের মাধ্যমে দৃশ্যত অনুভব করা যায়- যেমন: দেখা, স্বাদ গ্রহণ, শ্রবণ করা, ছোঁয়া ও গন্ধ নেওয়া। উক্ত ইন্দ্রিয়গুলোতে যখন কিছু অনুভূত হয় এবং এগুলো সম্পর্কে ব্যক্তির পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, তখন সে এটি সম্পর্কে বুঝতেও পারে সঠিকভাবে [যেমন কেউ চোখ বন্ধ অবস্থায় একটি বল হাতে নিল৷ আর যদি এ বল সম্পর্কে তার কোনো পূর্ব জ্ঞান না থাকে, তাহলে সে কোন্‌ জিনিষ অনুভব করছে বলতে পারবে না৷] কেউ যদি জানে কোনো বিশেষ বস্তুর অস্তিত্ব নেই, তখন সে বস্তু ইন্দ্রিয় দ্বারা অনুভব করলেও সেটা কী- সে তা বুঝতে অক্ষম আমাদের খিয়াল বা ধারণার মধ্যেও সীমাবদ্ধতা আছে৷ যেমন: কোনো বস্তু নিশ্চিহ্ন হওয়ার পর বহিরিন্দ্িয়ের মাধ্যমে এ সম্পর্কে জ্ঞানলাভের মধ্যে ভুল-ন্রটি প্রবেশ করতে পারে৷ অপর আরেক উদাহরণ হলো, কোনো এক ব্যক্তি কারো নাম শ্রবণ

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।