৮৩ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন একাদশ পরিচ্ছেদ আখিরাত সকল ইলমের মুখবন্ধ হচ্ছে সত্যিকার ঈমান৷ আকাজ্কিত অন্তরে বিভিন্ন স্তরে যতক্ষণ পর্যন্ত ঈমানের শক্তি বৃদ্ধি পাবে না, ইলমে ইয়াকীনের কাফেলার সম্পদ হৃদয়ে স্থায়িত্ব লাভ করবে না৷ শুধুমাত্র প্রমাণপপ্জী ও নবীদের উপদেশবাণীর ওপর নির্ভর করে তরীকতের দুর্গম পথে পাড়ি দেওয়া দুষ্কর ব্যাপার৷ তবে হ্যাঁ, একইসাথে ঈমানী আলোকে পদক্ষেপ, [আল্লাহর ইচ্ছার ওপর] আত্মসমর্পণ এবং মুর্শিদের প্রতি প্রেমাসক্তি, শ্রদ্ধাবোধ ও উপদেশ পালনের মাধ্যমে পাড়ি দেওয়া যেতে পারে৷ আল্লাহ্র রজ্ভুকে আঁকড়ে না ধরলে ও রাসূলের সুন্নাতের অনুসরণ না করলে কম্মিনকালেও মাক্কামে মাকসুদে পৌঁছুনো সম্ভব নয়৷ যদি কেউ অপক্ক যুক্তি ও বুঝ নিয়ে অজ্ঞতার পাতাল থেকে ইলমের চুড়ায় আরোহণের ইচ্ছা করে তাহলে, সে বিরাট চেষ্টা-সাধনা চালাতে পারে- কিন্তু, সবশেষে সে নিজেকে প্রথম স্থানেই পড়ে থাকতে দেখবে। একটু অগ্রসর হলেও পুনরায় অবরোহণ করবে আগের জায়গায়। আর [আল্লাহ না করুন] যদি কাজ্কিত রাস্তা বন্ধ হয়ে পড়ে তাহলে সে নিচে নেমে একেবারে নরকের গহুরে যেয়ে উপনীত হতে পারে৷ গুপ্ত জগৎ ও আখিরাতের পরিস্থিতির ব্যাপারে [কুরআন মজিদ ও হাদিস শরীফে যেভাবে বর্ণনা এসছে সে মুতাবিক] পূর্ণাঙ্গ ঈমান রাখা সকলের জন্য ফরজে আইন৷ বিশ্বাস রাখতে হবে: ১. কবরের আজাবে, ২. কবরে মুনকার নকীর ফিরিশতাদ্বয়ের প্রশ্ন-উত্তরে, ৩. হাশরের ময়দানে একত্রিত হওয়ায়, ৪. কিয়ামত দিবসে, হিসাব-নিকাশ এবং মিযানে, ৫. সিরাতের সেতুতে, ৬. বেহেশত ও দোযখে এবং ৭. উম্মাহকে
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।