Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন তাওহীদের এই স্তর হেতু অধিকাংশ গুপ্ত শিরক উঠে যায়৷ তবে ধারণাভিত্তিক ছাপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না৷ তাওহীদে ইলাহী এটা তাওহীদের চুড়ান্ত স্তর৷ এটার মাধ্যমে শুরুহীন চিরন্তন প্রভুর একত্ব ছাড়া আর সবকিছু বিলুপ্ত হয়৷ একত্ব ও তাঁর প্রশংসা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না৷ শুরুহীন অনন্তের প্রশংসায় তিনি [আল্লাহ]! একক ও ওয়াহিদ পর্দার আড়ালে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই হাল কিয়ামত পর্যন্ত দূরে থাকবে [কিয়ামতের দিন সকল পর্দা সরে যাবে] কিন্তু এই হাল দ্বারা যাদের পর্দা উঠে গেছে, সেই (কিয়ামত দিবসের পর্দান্মোচনের) প্রতিশ্রুতি এখানেই [ইহলোকো] বাস্তবিক হয়ে ওঠবে৷ এই তাওহীদের মধ্যে কোনো ধরণের ত্রুটি অবশিষ্ট নেই৷ স্বয়ং অস্তিত্বের মধ্যে ত্রুটি থাকায় ফিরিশতা_ ও মানবের [সাধারণ] তাওহীদের জ্ঞানে ক্রুটি বিদ্যমান আর এ কথাটিই বলেছেন, শায়খ আবু আবদুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি।

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।