৮১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন বাস্তবে এটি তাওহীদে রাসমী [ধারণামূলক] ছাড়া আর কিছু নয়৷ উচ্চ পর্যায়ের স্তর থেকে এটা অনেক নিচে। যে ব্যক্তির মধ্যে বুদ্ধি ও বুঝের ইচ্ছা বিদ্যমান, তার নিকট এই তাওহীদে রাসমী পাঠ ও শ্রবণের দ্বারা তাওহীদের অর্থ অনুমানভিত্তিক হবে৷ তার মনে ইলমে তাওহীদের একটি ধারণা [রাসম] অঙ্কিত হবো এরপর নিজের মধ্যে হালী তাওহীদের স্বরূপ অনুপস্থিত থাকায় তর্কের মাঝে সে কিছু অর্থহীন শব্দ উচ্চারণ করে৷ যদিও তাওহীদে ইলমীর স্তর তাওহীদে হালীর স্তরের নিচে অবস্থান করে, তথাপি তরীকতপন্থীদের নিকট এটি একটি মানসিক অবস্থা: “এর মিজাজ হচ্ছে তাসনিম, একটি প্রশ্রবণ যেখান থেকে আল্লাহর নৈকট্যশীলরা পানীয় পান করেনা” এটাই হচ্ছে এই তাওহীদের সুরার ব্যাখ্যা এ কারণেই এই স্তরের অধিকারীরা প্রায়ই নিমগ্ন থাকে জাওক ও মহানন্দে হালের মিজাজের প্রভাব হেতু তার মধ্যস্থ অন্ধকারের ছাপ অনেকটা বিলুপ্ত হয়ে যায়৷ সুতরাং সে তখন ইলম মুতাবিক আমলে লিপ্ত হয়৷ এই তাওহীদের স্তরে গোপন শিরকের কিছুটা বিলুপ্তি ঘটে। তাওহীদে হালী যখন তাওহীদের হাল হয়ে ওঠে মাওহীদের [একত্ত্র প্রবক্তা] স্বরূপ বর্ণনার জন্য জরুরী, তখন এটাকে তাওহীদে হালী বলো৷ তাওহীদের নূরের আরোহণের শ্রেষ্ঠত্বের মধ্যে অত্য্স অবশিষ্টাংশ ছাড়া, এই স্তরের তাওহীদের মাধ্যমে তাঁর [আল্লাহর] অস্তিত্বের ব্যাপারে অন্ধকারাচ্ছন্নতা বিলুপ্ত হয়৷ তার হালের আলো ইলমে তাওহীদের আলোতে পরিণত হয় [যেমন, সকল নক্ষত্রপুর্জের আলো একত্রিত হয়ে সূর্যের আলোতে পরিণত হলো] তাওহীদে হালীর সূত্র হলো স্পষ্টকরণের আলো৷ আর তাওহীদে ইলমীর সুত্র হলো মুরাকাবা৷ তাওহীদে হালীর মাধ্যমে মানবতার অনেক ধারণাভিত্তিক ছাপ মুছে যায়৷
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।