৮০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এই তাওহীদ হচ্ছে মুখরিব [সংবাদ-আনয়নকারী]| আর বিশ্বাসের আন্তরিকতা হলো খবর [সংবাদ]| বাহ্যিক ইলম থেকে উপকার লাভ করা ও তাতে অনড় থাকা হচ্ছে খোলা অংশীদারিত্ব থেকে মুক্তি ইসলামের গণ্ডির ভেতর প্রবেশ থেকে আসে মুনাফা৷ জুরুরতের ভিত্তিকে [সুফিরাসহ] সকল মুসলমান এই ঈমানী তাওহীদে সমানভাবে বিশ্বাসী৷ কিন্তু ঈমানের অন্যান্য স্তরের ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। তাওহীদে ইলমী ইলমে তাওহীদের অধিকারী আলিম জ্ঞানের হৃদয় নামে খ্যাত “ইলমে ইয়ানিক [নিশ্চিততার জ্ঞান] দ্বারা উপকৃত হন। এই ইলমে ইয়াকিন এমন যে, তাসাওউফের রাস্তার শুরুতেই বান্দা ইয়াকিনের আকাঙ্ক্ষা থেকে সে জেনে নিয়েছে যে, সত্যিকার অস্তিত্বশীল ও পরম সত্তা মহাবিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ ছাড়া আর কেউ নয়৷ তাঁর জাত [প্রকৃতি] ও সিফাতের [গুণের] সামনে বান্দা [ইলমের মাধ্যমে] জানে তার নিজের জাত ও গুণ সম্পূর্ণ বিলুপ্ত। পূর্ণাঙ্গ অস্তিত্বের আলো দ্বারা বান্দা প্রত্যেক স্বভাবের চমৎকারিত্বের স্বরূপ অনুধাবন করে৷ অনুধাবন করে চমৎকারিত্ব আল্লাহর গুণাবলীর আলোকরশ্মির মাধ্যমে সে যখন লাভ করে ইলম, কুদরাত ও আকাজ্কা- সে তখন জানে এগুলো যথাক্রমে আল্লাহর ইলম, আল্লাহর কুদরাত ও আল্লাহর আকাঙ্ক্ষা। অনুরূপ কথা সত্য সকল গুণ ও আমলের ক্ষেত্রেও এটা হলো তাওহীদের প্রথম পর্যায় যার স্বরূপ উন্মোচিত হয়েছে বিশেষ ব্যক্তি ও তাসাওউফশান্ত্রে৷ এর মুখবন্ধ তাওহীদে আম এর ত্তস্তের সাথে মিলেছে৷ এ স্তরের তাওহীদের সাদৃশ্য অদূরদৃষ্টিসম্পন্ন লোকেরা তাওহীদে ইলমীর সাথে বলে থাকে৷
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।