Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এসব ব্যাপার সবই ছিলো মুহদাসিত [দুর্ঘটনাসমূহ]- তবে মুহদাস [দুর্ঘটনা] উপলব্ধি ছাড়া, মুহদাস কিছুই করে না৷ তাঁর অস্তিত্বের যুক্তি হচ্ছে তাঁর অস্তিত্ব। তাঁর স্বাক্ষ্যের প্রমাণ হচ্ছে তীর স্বাক্ষ্য চিরন্তনতার সৌন্দর্য শুরুহীনতা ছাড়াই হচ্ছে শুরুহীন চিরন্তনের সৌন্দর্য এ পর্যায়ে বুঝার সীমানা দুর্বলতা৷ “ওয়াহিদ” [আল্লাহর এককত্ব] বুঝার বিষয় হচ্ছে, এই ওয়াহিদ ছাড়া কোনো মাওয়াহিদ [এককত্তের প্রবক্তা] এতে যেয়ে গৌঁহুতে পারবে না৷ যেখানে যেয়ে বুঝার ক্ষমতার শেষ, সেখানেই ব্যক্তির বুঝার ক্ষমতার শেষ হলো৷ কিন্তু ওয়াহিদ [আল্লাহর] এর সীমা তখনও শেষ হয় না৷ যে মনে করে তার জ্ঞানে ওহাহিদের হাক্কিকাত পূর্ণাঙ্গরূপে ধরা দিয়েছে সে আসলে প্রতারিত ও অহঙ্কারপ্রবণ। তাওহীদ হচ্ছে বিচ্ছিন্নতার অস্বীকৃতি ও - সংগ্রহের সীমার স্বীকৃতি। হালের তাওহীদের শুরুতে এই ব্যাখ্যা জরুরী কিন্তু সম্ভবত এর শেষে এসে বিচ্ছেদে পতিত ব্যক্তি সংগ্রহের সাগরে নিমজ্জিত হতে পারে৷ তাওহীদের মধ্যে [বুঝার ক্ষেত্রে] কয়েকটি স্তর আছে: ১. তাওহীদে ঈমানী: এটা হচ্ছে ঈমানের তাওহীদ। ২. তাওহীদে ইলমী: এটা হচ্ছে জ্ঞানের তাওহীদ ৩. তাওহীদে হালী: এটা হচ্ছে হালের তাওহীদ। ৪. তাওহীদে ইলাহী: এটা হচ্ছে প্রভুত্বের তাওহীদ। তাওহীদে ঈমানী পবিত্র কুরআনের আয়াতমালার পরম্পরা ও হাদিস শরীফের অপরিহার্ধতা মুতাবিক- তাওহীদে ঈমানী হলো, কোনো বান্দা তার অন্তর দ্বারা বিশ্বাস রাখে ও মুখে স্বীকৃতি দেয় যে, আল্লাহ এক, তিনি ছাড়া উপাস্য আর কেউ নেই, তিনিই সবাই ও সবকিছুর একমাত্র পালনকর্তা

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।