Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭. হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন শিক্ষাজীবন ও তরীকতের রাস্তায় ভ্রমণ হযরত শাহাবুদ্দিনের প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজের গৃহে৷ এরপর নিজের চাচা হযরত জিয়াউদ্দীন সুহরাওয়ার্দি [মৃ. ৫৬৩ / ১১৬৫] রাহমাতুল্লাহি আলাইহির মতো বালক বয়সেই তিনি শিক্ষার্থী হিসাবে বাগদাদে চলে আসেন৷ এখানে এসে তিনি কুরআন, হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি জাহিরী ইলমের ওপর উচ্চতর অধ্যয়ন করেন সে যুগের প্রসিদ্ধ কয়েকজন শিক্ষাগ্ুরুর নিকট৷ এরপর তাঁর সুযোগ্য চাচার নিকট তরীকতের সবকও গ্রহণ করেন৷ তিনি শায়খ আবদুল কাদির জলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতেও বাইআত গ্রহণ করেছিলেন৷ পরে তিনি তাঁর নিকট থেকে হিজরি ৫৬০-/ ১১৬২ ঈসায়ী সনে কাদিরীয়া তরীকতের খিলাফত লাভে ধন্য হন৷ “ক্লালা,ইদুল জাওয়াহির” কিতাবে আছে হযরত জলানী রাহমাতুল্লাহি আলাইহি তার এই প্রিয় মুরীদকে বললেন: “হে উমর! ইরাকের শেষ যুগের শায়খ হিসাবে তুমি সুপরিচিত হয়ে ওঠবে”। হযরতের এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পরিপূর্ণ হয়েছিল৷ উক্ত দু'জন প্রসিদ্ধ অলিআল্লাহ ছাড়াও শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক যুগের আরো অনেক মাশাইখে আজমের সুহবত লাভে ধন্য ও উপকৃত হন৷ ইরাকের আবাদান নামক স্থানে অবস্থান করে সেখানকার কয়েকজন “আবদালের” নিকট থেকেও তরীকতের অনেক গোপন রহস্যাবলী সম্পর্কে তিনি জ্ঞানার্জন করেন৷ এ সময় হযরত খিজির আলাইহিস্সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন বলেও বিভিন্ন কিতাবে উল্লেখিত হয়েছে৷

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।