৭৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ঘটনা যা বিজলি চমাকনোর মতো হয় এবং হালের মধ্যে অবসান হয়- এগুলোকে সুফিরা নিম্নলিখিত বাগধারায় প্রকাশ করে থাকেন: ১. লা”ইহ [স্পষ্ট], ২. তারিক [বিস্ফোরণোন্মুখ], ৩. লামিহ [চমকানো।, ৪. বাদিহ [প্রতীয়মান] এবং ৫. তালি, [উদ্ভূত] হালের প্রকাশ পরেই আসে এর লুক্কায়ন৷ এ কথাটি বলেছেন, হযরত আবু উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহি। এটা সার্বক্ষণিক রিজার [পিরতৃত্তির] দিকে ইঙ্গিত করে৷ আর সকল হালের রিজা হলো সন্দেহহীনতা৷ সুতরাং সার্বক্ষণিক হাল হাদিসুন নাফসের জন্য অপ্রয়োজনীয়। কোনো মাক্কামকে [যা হচ্ছে সালিকের বর্তমান স্তর] পরবর্তী স্তরে নিয়ে যেতে উন্নতীকরণ কী সম্ভব? এর জবাবে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা সম্ভব যে, প্রথম হাল শেষ হওয়ার পূর্বেই কোনো সালিক তার হালকে পরবর্তা উচ্চতর হালে নিয়ে যেতে পারে৷ সে প্রথম হালের তথ্যাদি আহরণ করে ও প্রয়োজনীয় উন্নতীকরণে অগ্রসর হয়৷” [শায়খ শাহাবুদ্দিন সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন] কোনো মাক্কামই উন্নতীরকণ সম্ভব নয় যতক্ষণ না ভ্রমণকারী উচ্চতর মাক্কাম থেকে নিচেরটি অবলোকন করবে৷ কিন্তু উচ্চতর মাক্কামে আরোহণের পূর্বে সেখান থেকে একটি হাল তার মধ্যে অবতরণ করে৷ এরপর সেখানে ৌঁছুয়৷ সুতরাং মাক্কাম থেকে মাক্কামে ভ্রমণকারী নিজের চেষ্টায় অগ্রসর হয় না- বরং এটা আল্লাহর অনুগ্রহ ও উপহার হিসাবে আসে যতক্ষণ পর্যন্ত নিন্ন থেকে উর্ধেব আরোহণ নিকটস্থ না হবে ততক্ষণ পর্যন্ত উপরস্ত হাল নিচের দিকে অবতরণ করবে না হাদিসে আছে, বান্দা যখন আল্লাহর দিকে এগিয়ে যায় তখন আল্লাহ তাঁর বান্দার দিকে এগিয়ে আসেন।
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।