৭৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন [কাস্ব এর বহুবচন -অর্জনসমূহ] দ্বারা আর সকল মাক্কাম আলোকিত হয় মাওয়াহিব [মাওহাবের বহুবচন -উপহারসমূহ] দ্বারা। হালের মধ্যে উপহারসমূহ হচ্ছে বহির্গামী ও অঞ্জনসমূহ অন্তমুখী। মাক্কামের মধ্যে অর্জনসমুহ হচ্ছে বহির্গামী ও উপহারসমূহ অন্তমুখী৷ খুরাসানের মাশাইখে আজম বলেন: হাল হলো আমলের উত্তরাধিকার৷ হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহুর ভাষায়: “হালের সাথে রাস্তার একত্রীকরণ সম্পর্কে আমাকে প্রশ্ন করোনা, মাক্লামাত হলো: তাওবা, সবর, জুহদ [কৃচ্ছসাধনা] ইত্যাদি৷ এগুলো হচ্ছে হাল অবতরণের উপায়-অবলম্বন। কোনো কোনো শায়খ মন্তব্য করেছেন: ক. হাল হচ্ছে সেটি যা স্থিরতা কিংবা সীমাবদ্ধতার মধ্যে নয়৷ এটা আসে ও চলে যায়- ঠিক যেরূপ বিজলিবাতি ক্ষণকালের জন্য স্থায়ী থেকে আবার নিশ্চিহ্ন হয়৷ আর যা থাকে তা পরিণত হয় হাদিসুন নাফসে৷ খ. যতক্ষণ পর্যন্ত এটি অনুভূত হবে না ততক্ষণ পর্যন্ত একে হাল বলা যাবে না৷ যেহেতু স্থিরতার জন্য প্রয়োজন স্থায়িত্ব তাই বিজলির মতো আসা যাওয়া হাল হতে পারেনা শেষোক্ত মতের উপর প্রতিষ্ঠিত আছেন সুহরাওয়ার্দিয়া তরীকাপন্থী মাশাইখে আজম৷ বলা হয়ে থাকে, যদি হাল চলে যায় তাহলে এটা হাদিসুন নাফসের সুত্র হতে পারে না৷ এর সূত্র একটি দুর্বল হাল, যা চমকানোর সময় শক্তিশালী নফস একে ধরে রেখেছে৷ নফসের নিকট শক্তিশালী হাল কখনো আভ্যাসিক হয় না৷ প্রত্যেক
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।