৭৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ২. যা কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া একক সত্তা থেকে প্রকাশ পায়, তা যে আল্লাহর গুণাবলীর বিকাশ সেটা জানা। ৩. প্রত্যেক গুণের মাহাত্ম্যে লুকিয়ে আছে আল্লাহর ইচ্ছার প্রকাশ, এ সম্পর্কে জ্ঞাত হওয়া। ৪. নিজের মা"রিফাতে আল্লাহর ইলমের গুণাবলী সনাক্তকরণ নিজেকে ইলম, মা'রিফাত ও অস্তিত্বের বৃত্ত থেকে মুক্তকরণ। আল্লাহর নৈকট্যের মাত্রা যার মাঝে যতো বেশি হবে, তার মাঝে তাতো বেশি আল্লাহর বিশালতা ও মহিমার প্রভাব ক্রিয়া করবে৷ অজ্ঞতার মাঝে ইলম ক্রমান্বয়ে অজিত হয় [কারণ সত্যিকার ইলম অজিত হবে না যতক্ষণ না কেউ নিজেকে অজ্ঞ না ভাববে] মা"রিফাতের সুক্্মাতিসুক্ষ্ন জ্ঞান বৃদ্ধি পেতে থাকে৷ মহাবিস্ময়ের মহাবিসমুয় বাড়তে থাকে৷ আশরিফ থেকে চিৎকার আসে: “আ।মার মধ্যে তে।মার মহাবিস্বায় আরে বাড়িয়ে দাও!” এ সবই কিন্তু মা'রিফাতের ইলম- স্বয়ং মা"রিফাত নয়! কারণ মা"রিফাত হচ্ছে মগ্নতা যার ব্যাখ্যা অপূর্ণ কিন্তু এর মুখবন্ধ হলো ইলম৷ সুতরাং ইলম ছাড়া মা"রিফাত অসন্তব৷ আর মা"রিফাত ছাড়া ইলম হলো বিপর্যয়। ইলম ও মা"রিফাতের কয়েকটি আকার আছে: ১. ইলমে মার্সরফাত - মা'রিফাত সম্পর্কে ইলম ২. মার্গরফাতে ইলম - ইলম সম্পর্কে মা'রিফাত৷ ৩. ইলমে মা'রিফাতে মারিফাত - মা'রিফাতের মা'রিফাত সম্পর্কে ইলম। শেষোক্তটি হচ্ছে সর্বোৎকৃষ্ট আকার
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।