Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন যে, সবকিছুর মূল সুত্র হচ্ছেন আল্লাহ, তাহলে এ ব্যক্তিকে বলা হয় “মুতা,আরিফণ। কেউ যদি ইলম থাকাসত্তেও আল্লাহর মারিফাত সম্পর্কে সম্পূর্ণরূপে অসতর্ক হয়, এবং মনে করে সকল কার্ষের সুত্র সে নিজেই তাহলে, এ ব্যক্তিকে বলা হয়: সাহী, অমনোযোগী, গাফিল, অসতর্ক, লাহী, বিলাসপ্রবণ, গোপনে আল্লাহর সাথে অংশীদারকারী |মুশরিক|। নফসের মা'রিফাতে প্রত্যেক অসমর্থিত গুণ (যা সংক্ষেপিত ইলমের মাধ্যমে জানা) যা নফসের মধ্যে শুরুতেই প্রকাশ হয়ে ওঠে, তা যদি কেউ সাথে সাথে ধরে ফেলেন ও সতর্ক হয়ে যান, তাহলে তাকে আরিফ বলা যাবে৷ অন্যথায় তিনি মুতাআশরিফ না হয় গাফিল৷ আর এই সংক্ষেপিত জ্ঞান সম্পর্কে তিনি যদি খুটিনাটি বিষয় না জানেন, তাহলে তিনি অবশ্যই গাফিল৷ তার জন্য এরূপ জ্ঞান হয় ক্ষতির কারণ। মনে করুন ইলমের মাধ্যমে কেউ জেনে নিল যে, গরিমা হচ্ছে নফসের একটি দোষণীয় গুণ এরপর যখন এটা তার নফসে প্রকাশ পেলো, তিনি সাথে সাথে এ থেকে দুরে সরে পড়লেন নিজেকে বিনয়ের পর্দা দ্বারা ঢেকে দিলেন৷ সুতরাং এ দোষণীয় গুণটি সম্পর্কে তিনি অবগত হলেন ও বুঝতে পারলেন তার নফসে এটি প্রকাশ পেতে পারে৷ পরবর্তীতে যাতে এটি পুনরায় আত্মপ্রকাশ করে না সে ব্যাপারে তিনি সতর্ক হবেন৷ এরূপ অবস্থাকেই বলে মা'রিফাতুন্‌ নাফস৷ মোটকথা- নফসের মার্রিফাতে কয়েকটি স্তর আছে: ক. আ'রিফ সর্বদাই আল্লাহর ইচ্ছার ওপর রাজী-খুশি। খ. মুতাআ*রিফ আল্লাহ্‌র উপর সন্তুষ্ট গ. গাফিল ঘৃণা ও উত্তেজনাপ্রবণ। আল্লাহর মা'রিফাতের কয়েকটি স্তর আছে যেমন: ১. যা কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া হচ্ছে সেটা যে সম্পূর্ণটাই একমাত্র একক সত্তা থেকে হচ্ছে তা অবগত হওয়া।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।