৭০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ক্ষতিকর আর কিছু নেই৷ ইলম হলো স্বাস্থ্যের জন্য জরুরী উপাদানের মতো৷ যার দেহের বিভিন্ন অংশ রসহীন, মেজাজী, পুষ্টিহীন, রোগাক্রান্ত তার জন্য ইলম একটি মহৌষধ যে অনুসন্ধানীর মধ্যে আকাজ্ক্ায় ঘাটতি নেই, না আছে ইহলৌকিক ভালোবাসা, না সে আল্লাহবিমুখ, তার নফসের জন্য ইলম হচ্ছে উপকারী খাদ্য। হৃদয় ও নফসের প্রসারণের কারণ। হৃদয় যখন ইহলৌকিক প্রেমে আসক্ত হয় এবং অস্তিত্বের বিভিন্ন অংশ ভরে ওঠে নিকৃষ্ট রসে তখন, ইলম তার জন্য হয়ে ওঠে অতি আকাজ্কা, গরিমা, অহঙ্কার, ঘৃণা ইত্যাদির কারণ৷ এরূপ বিরাট প্রতারণাকে নির্মূলের জন্য জরুরী হচ্ছে: (ক) ইলমকে একমাত্র পাপমুক্তির দিকনির্দেশা হিসাবে অর্জন করা (খ) অতি আকাজ্কায় আবদ্ধ অবস্থা থেকে ইলমকে মুক্তির কারণ হিসাবে বেছে নেওয়া। নফসের উপকারী ইলম দ্বারা ধর্মানুরাগ ও দীনতা বৃদ্ধি হয়৷ জ্বলে ওঠে খোদান্বেষা ও আল্লাহপ্রেমের অগ্নি। এটা হচ্ছে প্রাণের সহায়৷ হৃদয় থেকে এর [উপকারী ইলমের] বিচ্ছিন্নতা মানে হৃদয়ের মৃত্যু। এরূপ বাণী এসেছে আমিরুল মু'মিনীন হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু এবং হযরত ফতেহ মুসলী রাহমাতুল্লাহি আলাইহি থেকে৷ অপরদিকে নফসের জন্য অনিষ্টকর ইলম বৃদ্ধি করে গৌরব, অহঙ্কার, ধৃষ্টতা, জাগতিক আকর্ষণ। ইলমের সুফল সে-ই লাভ করে যে তার সিদ্ধান্তে অটল আছে৷ ঠিক এ কথাই বলেছেন হযরত আবু ইয়াজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি৷ মানুষের মধ্যে আল্লাহর ওলি থাকা হচ্ছে তাঁর পক্ষ থেকে বিরাট নিয়ামতা আর ওলি না থাকার অর্থ হলো তীর নিয়ামত থেকে ঝঞ্চিত হওয়া আর এটাই হচ্ছে কুফর ও অন্ধকারাচ্ছন্নতার সুত্র৷
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।