৬৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন আল্লাহ সম্পর্কে জ্ঞানীরা যুক্তি ও দৃঢ় প্রত্যয়সহ আল্লাহর একত্তের ওপর বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী ও বিশ্বাসী আল্লাহর কর্মের প্রতি। ইসলামের নির্দেশনার প্রতি আনুগত্যশীলরা হলেন: প্রথম দল (আল্লাহর নৌকট্য লাভকারীরা) ও সুফিয়ে কিরাম। পরজগত সম্পর্কে জ্ঞানীরা শুধু পরকালের ওপর দৃঢবিশ্বাসী নন, তাঁরা ইসলামের অভ্যন্তরীণ জ্ঞানেও জ্ঞানবান এবং সে মুতাবিক আমল করেন৷ তাঁরা হচ্ছেন: (ক) আবরার (সাধু) (খ) ডানহাতের দলভুক্ত। এ জগত সম্পর্কে জ্ঞানীরা ইসলামের বাইর দিকের জ্ঞান শিক্ষার মাধ্যমে অন করেছেন৷ কিন্তু যা তারা শিখেছেন তা কাজে লাগাচ্ছেন না৷ ঈমানের খতরা হেতু তারা সঠিক আমলী জিন্দেগী অতিক্রম করবেন কি না সন্দেহ আছে৷ তারা ঘৃণ্য ও নিষিদ্ধ কর্মে জড়িয়ে পড়তে পারেন সহজে৷ এরা হচ্ছেন: (ক) বামহাতের দলভুক্ত! (খ) মন্দ স্বভাবের লোক। (গ) জ্ঞানপাগী। এদের উপর অবতরণ হয় আল্লাহর তীব্র ক্রোধ৷ মিরাজের রাতের বর্ণনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমি একদল লোক দেখতে পেলাম যাদের জিহা অগ্নির তৈরি কাঁচি দ্বারা কাটা হয়েছে৷ জিজ্ঞেস করলাম, তোমরা কারা? তারা জবাব দিল, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিলো ভালো আমলের জন্য৷ কিন্তু আমরা এর বদলে খারাপ আমলে জড়িয়ে পড়েছিলামা” আল্লাহ সম্পর্কে জ্ঞানীদের থেকে উত্তম আর কেউ নেই৷ আর শুধু এজগৎ সম্পর্কে জ্ঞানীদের চেয়ে নিকৃষ্ট কেউ নেই৷ [হাদিস] যে ইলম সন্ধান করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এরচেয়ে লাভজনক আর কিছু নেই৷ যে ইলম সন্ধান করা হয় শুধুমাত্র জাগতিক উপকার লাভের জন্য, এরচেয়ে
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।