৬ হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন 5218 গ্রন্থকার শাহাবুদ্দিন উমর সুহরাওয়াদি রাহমাতুল্লাহি আলাইহি: জীবন ও কর্ম ইমামুত তারীকাত, সুলতানুল সুহরাওয়ার্দ শাহাবুদ্দিন আবু হাফস বিন মুহাম্মদ সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সুহরাওয়ার্দিয়া সুফি তরীকার প্রতিষ্ঠাতা। “মুহাদ্দিসে বাগদাদী” হিসাবেও তীর খ্যাতি ছিলো তবে হযরতের জন্ম হয় বর্তমান ইরানের জানযানের নিকটস্থ “সুহরাওয়ার্দ” নামক একটি জনপদে হিজরি ৫৩৯ [১১৪৫] সনের রজব মাসের শেষের সপ্তাহ থেকে শা*বানের প্রথম ক”দিনের মধ্যে তাঁর জন্ম হয় বলে অধিকাংশ ইতিহাসবিদের ধারণা। তীর পূর্বপুরুষ ছিলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহা “মুনাক্কিবে গাউসিয়া” নামক কিতাবে আছে, প্রথমত তাঁর পিতামাতা নিঃসন্তান ছিলেন৷ অবশেষে কোনো একদিন হযরতের মাতা হযরত আবদুল কাদির জিলানী [মূ. ৫৬১ / ১১৬৭] রাহমাতুল্লাহি আলাইহির খানক্কায় যেয়ে উপস্থিত হলেন৷ একটি সুসন্তান লাভের জন্য আল্লাহর দরবারে দুআ করতে আবদার জানালেন শায়খের নিকট৷ দুআ শেষে শায়খ জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খুব উত্তম একটি ছেলে-সন্তান লাভের ভবিষ্যদ্বাণী করলেন৷ অন্য বর্ণনায় জানা যায়, তিনি এটাও বলেছিলেন, “তোমার এ সন্তানের নাম রাখবে শাহাবুদ্ধিন উমরণ।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।