৬৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ওদিকে সুদূর নিহাগড়ে সেনাপতি সারিয়া এই কথাগুলো শুনে সাথে সাথে সেনাবাহিনীকে পাহাড়ের দিকে নিয়ে গেলেন ও যুদ্ধ করে জয়লাভ করলেন। গ্রন্থকার শায়খুল ইসলাম হযরত শাহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি অনুরূপ অনেক ঘটনা বর্ণনা করেছেন৷ খিলওয়াতকারী সত্যিকার মুরীদ কখনও এরূপ কাশফ বা কারামতের প্রত্যাশী নয়৷ এগুলো অর্জনে তাদের আত্মা লালায়িত নয়৷ শরীয়তের মহাসড়কে নয়- এমন একটি দল হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী রাহাবীন [সন্ন্যাসী] তাদের জন্য উক্তরূপ কাশফ ও কারামত রহিত হয় নি৷ তবে তাদের ক্ষেত্রে এগুলোর প্রকাশ হয় প্রতারণা হিসাবে৷ কারণ এগুলোর ওয়াজদ এর মাঝে রাহাবীনরা প্রত্যহ প্রতারিত হয়ে সঠিক হিদাআতের রাস্তা থেকে দূর থেকে দূরে সরে যায়৷ অপরদিকে হার ও সত্যপথে অধিষ্ঠিত নিষ্ঠাবান লোকদের ক্ষেত্রে কাশফ হচ্ছে আল্লাহ প্রদত্ত কারামত৷ সুতরাং এর দ্বারা ব্যক্তির ঈমানের দৃঢ়তা ও আনুগত্যতা আরো মজবুদ হয়৷
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।