৬৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ফিরিশতারা যে রূপেই ইচ্ছা করেন, সে রূপে দৃশ্যমান হওয়ার ক্ষমতা রাখেন উপরে উদ্ধৃত হাদিস দ্বারা এবং বিভিন্ন মাশাইখে আজমের উক্তি থেকে এ কথাটি প্রমাণিত। উপরে গোপন জগতের ব্যাপার যখন বস্তু জগতের মধ্যে বস্তু হিসেবেই আত্মপ্রকাশ করে তা, রূহ কর্তৃক দেখা ও বুঝার ব্যাপারে আলোচনা হয়েছে৷ তবে বস্তু জগতের ব্যাপারও রূহের মাধ্য দেখা ও বুঝা সম্ভব। যেমন নিচের উদাহরণগুলো: (ক) মিরাজের রাতে হযরত রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের মসজিদে আকসা দেখেছিলেন৷ কাফিররা হুজুরের এ বক্তব্য মেনে নতে পারলো না৷ তারা প্রশ্ন করলো, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলুন, এঁ দূরবর্তী মসজিদে কয়টি পিলার ও কয়টি জানালা আছে? হালের অবস্থায় তিনি মসজিদের একটি চিত্র দেখলেন ও গুণে গুণে সব প্রশ্নের জবাব দিলেন৷ (খ) তারা তাঁকে প্রশ্ন করলো, শামের নিকটস্থ কাফিলা সম্পর্কে সংবাদ দিতে। হযরতের সম্মুখস্ত পর্দা উন্মোচন হলো। তিনি দেখলেন কাফিলা মক্কা শরীফ থেকে এক দিনের দূরত্বে অবস্থান করছে৷ তিনি বললেন, আগামীকাল ভোরে কাফিলা পৌঁছুবে। ঠিক তা-ই হলো। (গ) একদা খলিফা উমর ইবনে খাত্তাব রাদ্বিআল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুত্বা দিচ্ছিলেন। এ সময় সেনাপতি সারিয়ার নেতৃত্বে নিহাগড় নামক স্থানে একটি জিহাদ চলছিলো হঠাৎ হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু খুতবা থামিয়ে মুকাশাফার মধ্যে ধ্যানস্থ হয়ে দেখলেন, শক্ররা পেছন থেকে মুজাহিদদের ওপর অতর্কিতে হামলা চালাচ্ছে৷ তিনি সজোরে বললেন: “হে সারিয়া! পাহাড়ের দিকে [যাও], পাহাড়ের দিকে!” মসজিদে উপস্থিত সবাই এ কথাগুলো শুনলেন৷
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।