৬২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন রূহ কর্তৃক উপলব্ধি অবস্থায় যদি, ভোগবিলাসী কল্পনা রুহানী বুঝের সাথে জড়িত না হয় এবং কল্পিত শক্তির সৃষ্ট বন্তর দ্বারা রূহ আবৃত না হয় তাহলে, বুঝতে হবে এই ওয়াকিআ কিংবা খোয়া সম্পূর্ণ সত্য৷ অন্যথায় [এসব ব্যাপার সম্পৃক্ত থাকলে] বুঝতে হবে এতে মিশ্রিত আছে সত্য ও মিথ্যা। স্বপ্নের তাবিরদাতা আত্মার সত্যতা ও কল্পনাসৃষ্ট উপদানকে আলাদা করে তাবির দিয়ে থাকেন৷ ৩. বিশুদ্ধ কল্পনা- যেখানে ইন্দ্রয়লব্ চিন্তা-ভাবনা হৃদয়ের ওপর প্রধান্য দেয়৷ এর ফলে গোপন জগৎ থেকে রূহ হয়ে পড়ে পর্দাবৃত। ঘুমন্ত ও ওয়াকি'আ অবস্থায় উপরোক্ত চিন্তা-ভাবনা অধিক শক্তিশালী হয়ে ওঠে৷ প্রত্যেক কল্পনাপ্রসূত ভাবনা আকর্ষণীয় বন্ দ্বারা আবৃত হয়৷ এসব আকার কল্পনা শক্তির মাধ্যমে চোখের মধ্যে দৃশ্যমান হয়৷ এর প্রতারণা হয়ে ওঠে পরিস্কার৷ সুতরাং, কেউ যদি কখনও গোপন ধন লাভের চিন্তা করে ও খোয়াবে দেখে সে তা পেয়ে গেছে কিংবা নীতিবিরুদ্ধ কেউ দাবী করলো মানুষ তাকে [পীর হিসাবে] গ্রহণ করে নিয়েছে এবং এর সত্যতা সে স্বপ্রযোগে দেখেছে, তাহলে মুর্শিদ জানেন- এরপ প্রকাশ মূলত লোভ-লালসা থেকে সৃষ্ট৷ এটা লিন্সাকারী মুরীদের মাঝে প্রতারণা হিসাবে আত্মপ্রকাশ করেছে৷ মুর্শিদ একে নিক্ষল বাসনা বলবেন কিংবা: (ক) খোয়াব হলে, আজগাসে আহলাম [বিশৃঙ্খল ব্যাখ্যাবহিভ্ভূত স্বপ্ন! বলবেন৷ (খ) ওয়াকি”আ হলে, মিথ্যা স্বপ্ন বলবেন। উপরোক্ত ধরনের স্বপ্ন ও খোয়াবে আসল সত্য কখনও উন্মুক্ত হয় না৷ এর কারণ হলো, সন্দেহযুক্ত নফস রূহের সাথে অংশীদারিত্বের যোগ্যতা লাভ করে না৷ সত্য নফস থেকে অনেক দূরে
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।