Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৬০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন (স্বপ্নের মধ্যে বা অন্যভাবে) দেহ থেকে রাহ যখন আলাদা হয়ে যায়, তখন তার দেখা ও শুনা ইহজগতের ছোটখাটো বিষয়ও সে জানে। তবে অভ্যন্তরীণ ও বাইরের দিক থেকে তার জ্ঞান কিন্তু এরই মধ্যে সীমাবদ্ধ নয়৷ এটা আরো ব্যাপক। দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় তার বাইর ইন্দ্রিয় দ্বারা সে বস্তজগতের আকার আয়তন সম্পর্কে জ্ঞানলাভ করে৷ অপরদিকে তার অন্তদৃষ্টির ক্ষমতাবলে সে তার চোখ ও কান দ্বারা যথাক্রমে দেখে ও শুনো ২. বিভিন্ন ধরনের খোয়াব ও ওয়াকি,আ থেকে কন্সনাপ্রসূত কাশফ খোয়াব কিংবা ওয়াকিআয় আত্মা কিছু গোপন জিনিষ দেখতে পায়। এ অবস্থায় আত্মার সঙ্গে যুক্ত থাকায় নফসও অংশীদার হয়৷ কল্পনা শক্তির মাধ্যমে নফস্‌ আত্মার ওপর যথোপযুক্ত আকারের আবরণ সৃষ্টি করে এবং এটাই দেখা যায়৷ ওয়াকি,আ অবস্থায় চিন্তিত মুরীদ দেখতে পায়, সে সিংহ ও হিংস্র জন্তুর সাথে লড়াই করছে৷ লড়াই করছে সর্প, বিচ্ছু ও কাফিরদের সাথে৷ সত্যিকার মুর্শিদ দেখতে পান যে, মুরীদ তার নফসের সঙ্গে দ্বন্দ্বে আছে৷ এই দ্রন্দ্ব হয়: ১. বন্য জন্তর সঙ্গে, হিংত্রতার আকারে৷ ২. সর্প ও বিচ্ছুর সঙ্গে, শক্রতার আকারে৷ ৩. কুফরের সঙ্গে, [আল্লাহর প্রতি] অবাধ্যতা ও দূরত্বের আকারে৷ সালিক যদি দেখে, সে মরুভূমি, বিরানভূমি, নদীনালা, সাগর-জলাশয় ইত্যাদি পাড়ি দিচ্ছে কিংবা আকাশে উড়োউড়ি করছে বা অগ্নিকুণ্ডের ওপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে শায়খ জানেন, তার মুরীদ লোভ-লালসার বিভিন্ন স্তর পাড়ি দিচ্ছে৷ তিনি তাকে চারটি মৌলিক উপদানের মধ্যে দেখতে পান এগুলো হলো, মাটি, বাতাস, পানি ও আগুন। এ চারটি মৌলিক উপাদানের দোষগুণ থেকেই উপরোক্ত বিভিন্ন অবস্থা স্বপ্রের মধ্যে পরিলক্ষিত হয়

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।