৫৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন যদি খোয়াব [ঘুমন্ত] অবস্থায় কেউ দেখে নেয় যে, কোনো বিশেষ স্থানে গুপ্তধন লুকানো আছে আর এরপর সে অনুসন্ধান করে এটা পেয়ে যায়- তাহলে বুঝতে হবে, এটা হলো “কাশফে মুজাররাদ' [বিশুদ্ধ কাশফ]। উক্ত কাশফের অর্থ দু'ভাবে বুঝা যায়: (ক) প্রকাশের মাধ্যমে: এটা হলো “আত্মার স্বপ্ন” (খ) অদৃশ্য বার্তবাহকের মাধ্যমে: এটা হলো “আত্মার কর্ণ” বাগদাদে এক দরবেশ বাস করতেন৷ তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসার রাস্তায় অবিচল ছিলেন৷ কোনো ব্যাপারেই তিনি প্রশ্ন করতেন না৷ কিন্তু একদিন এমন ভীষণ অভাবের মধ্যে পড়লেন যে, মন বললো ভিক্ষা করবেন৷ সাথে সাথেই তিনি অনুতপ্ত হয়ে বললেন, “হায়! এতো কাল যাবৎ আল্লাহর উপর ভরসা করে কাটালাম৷ এখন কিভাবে এ থেকে দূরে সরে যাবো?” সে রাত তিনি স্বপ্নে দেখলেন, এক অদৃশ্য ব্যক্তি তাকে ডেকে বলছেন: “ওহে! এ বশেষ স্থানে যাও। সেখানে দেখতে পাবে নীল রঙের একটি খিরক্কা। এর ভেতর কছু স্বর্ণের টুকরো পাবে এগুলো দিয়ে তোমার প্রয়োজন পূরণ করো” ঘুম থেকে জেগে ওঠে তিনি এ স্থানে যেয়ে ঠিকই নীল খিরক্কা ও স্বর্ণের টুকরোগুলো পেলেন৷ উপরোক্ত ধরনের খোয়াবকে সুফিরা “সত্য রুইয়া” বলেন৷ এ ধরনের স্বপ্ন হচ্ছে নবুওয়াতের অংশ নবুওয়াতের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ সত্য-স্বপ্ন দেখতেন। এরূপ সত্য-্বপ্রের মধ্যে মিথ্যার কিছু নেই৷ নবী-রাসূলদের হাদিস থেকে প্রমাণিত হওয়ার পর কোনো জ্ঞানী ব্যক্তি মাত্রই এটা মেনে নেবেন।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।