Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ষষ্ট পরিচ্ছেদ খিলওয়াত পালনকারীর স্বপ্ন খিলওয়াত পালনকারীর স্বপ্ন খিলওয়াত পালনকারী যখন জিকিরের মধ্যে নিমগ্ন হয় তখন সময় সময় (এ জগতের) অনেক অনুভূতি অবচেতনের মধ্যে লুকিয়ে যায়৷ এরপর আবার তা ঘুমন্তাবস্থায় স্বপ্নের মতো স্মৃতিপটে ভেসে আসে সুফিরা একে “ওয়াকি'আ" বলেন৷ শব্দটির অর্থ স্বপ্না কোনো কোনো সময় এসব সত্যন্বগ্ন জাগ্রত অবস্থায়ও অবচেতন থেকে মুছে না যেয়েও চেতনার মধ্যে আত্মপ্রকাশ করে থাকে৷ অধিকাংশ ক্ষেত্রে ওয়াকি'আ হয় ঘুমের মধ্যে আর ঘুমের মধ্যে দেখা স্বপ্ধের কোনোটা সত্য এবং কেনোটা মিথ্যা। অধিকাংশ ঘুমের স্বপ্নে নফস রূহের অংশীদার হয়ে থাকে। সত্য হলো রূহের গুণাবলীর অন্তভূত্ত। অন্যদিকে মিথ্যা হলো নফসের গুণাবলীর অন্তভূক্ত৷ মুকাশাফা কখনো মিথ্যা হয় না৷ এটা রূহের এককত্বের প্রতীক যা দৈহিক সকল অন্ধকারাচ্ছন্ন চিন্তা থেকে মুক্ত ওয়াকিআ ও মান”আম তিন অংশে বিভক্ত: ১. মুক্ত প্রকাশ (কাশফ) মুক্ত রূহের চোখে কেউ ধ্যানের মাধ্যমে ঘুমন্ত (খোয়াব) কিংবা ওয়াকি,আর মধ্যে থেকে বিভিন্ন অবস্থার অবলোকন করে যা তখনো গোপন আছে৷ এরপর সে দেখার পরও এই অবস্থাটি বাস্তব জগতে ঘটে যায়৷ কিন্তু দর্শকদের নিকট বাহ্যিকভাবে গোপন থাকার ফলে, এটা হঠাৎ প্রকাশের মতোই দৃশ্যমান হয়।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।