Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এই স্তরে তাওহীদ বাক্যের আকার যদি হৃদয়ের বাইরের দিকে বিলীন হয়, তাহলে হৃদয়ের ভেতরের দিকের মুখে এর হাক্কিক্কাত একত্রিত হয়৷ এর মানা হলো হালের অবস্থা জিকির, জাকির ও মাজকুর হয়ে যায় একাকার৷ মধ্যম স্তরের সালিকের জন্য কিন্তু নিষ্ঠার সাথে কুরআন তিলাওয়াত ও শরীয়তের আদেশ-নিষেধের ওপর প্রতিষ্ঠিত থাকাই উত্তম [উপরে বর্ণিত উচ্চ পর্যায়ের জিকির একমাত্র মুর্শিদের নির্দেশে করা যাবে] অবশ্যই জেনে রাখা দরকার, উচ্চপর্যায়ের জাকিরীনরাও প্রথমে কুরআন তিলাওয়াত, আল্লাহর গুণাবলীর মাহাত্ম্য অনুধাবন, আধ্যাত্মিক হাক্কিকাত অঞ্জন, মা"রিফাতের জ্ঞানার্জন, কুরআনের বিভিন্ন আয়াতের মর্মোদ্ধার ইত্যাদি থেকে প্রথমে উপকৃত হয়ে অগ্রসর হয়েছেন।৷ যার মধ্যে জিকিরের আলো তার স্বভাবজাত গুণে পরিণত হয়েছে, তার জন্য উত্তম কাজ হলো কুরআন তিলাওয়াত ও সঠিকভাবে নামা আদায় করা। কারণ এরূপ নামাযে থাকবে: জিকির, তিলাওয়াতুল কুরআন, খুশু (হাত-পায়ের মধ্যে বিনয়) ও খুজু হেদয়ের একাগ্রতা)। যতক্ষণ পর্যন্ত নফস আনুগত্যের মধ্যে থাকবে ততক্ষণ এর মধ্যে স্থায়ী হবে হৃদয়ের সঙ্গে সামর্জস্যশীলতা। জায়নামাজে একত্রিত হবে রূহের নৈকট্যের সহযোগিতা, ঘোষণা, সমাজিক আনন্দবোধ ও বিভিন্ন ধরনের নামাযের প্রয়োজনীয়তা। এরই মধ্যে নিহিত সর্বোচ্চ নিরবচ্ছিন্নতা। যদি লক্ষ্যণীয় হয় যে, নফসের মধ্যে কোনো ঘৃণ্য বিষয়ের উদ্ভব ঘটেছে, তাহলে উচিৎ হবে নফল নামায পরিত্যাগ করে কুরআন তিলাওয়াতে নিমগ্ন হওয়া৷ কারণ নফল নামায থেকে সুন্নাত তিলাওয়াত অনেকটা সহজা আর তিলাওয়াত যদি ক্লান্তিকর মনে হয় তাহলে এটার বদলে জিকির করাই উত্তম কারণ, নফসের জন্য পাতলা জিকির বার বার উচ্চারণ করা গভীর মর্মার্থযুক্ত তিলাওয়াতুল কুরআন থেকে অনেকটা সহজ। জিহার জিকিরে অবসন্নতা আসলে, উচিৎ হবে ক্লকালবী

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।